আজ ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

গাজীপুর মহানগর আ.লীগের সাংগঠনিক সম্পাদক মামুন মণ্ডল গ্রেফতার

(আজকের দিনকাল):হত্যা মামলায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন মণ্ডলকে গ্রেফতার করেছে ঢাকা উত্তরা পশ্চিম থানা পুলিশ। শুক্রবার বিকাল ৩টার দিকে উত্তরার রূপায়ণ সিটি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামুন মণ্ডল গাজীপুর মহানগরের ৩৫নং ওয়ার্ডের পরপর দুইবারের নির্বাচিত স্বর্ণপদকপ্রাপ্ত কাউন্সিলর। এবং গত কাউন্সিলর নির্বাচনে পরাজিত হওয়ার পর রাজনৈতিক খলোস পাল্টে রাতারাতি বনেযান সাংবাদিক। কিছু সাংবাদিককে অর্থের বিনিময়ে যোগসাজশ করে হাতিয়ে নেন গাছা থানা প্রেস ক্লাবের সভাপতি। তবে এ পেশায় সাহস যোগিয়ে ছিলেন তৎকালীন কাশিমপুর প্রেস ক্লাবের সভাপতি আমজাদ হোসেন। প্রায় সময় আবদুল্লাহ আল মামুন মণ্ডলের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে চলাফেরা করতেন সাংবাদিক আমজাদ হোসেন বলে একাধিক সূত্রে জানা গেছে।

ঢাকা মহানগরীর উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান আওয়ামী লীগ নেতা মামুন মণ্ডল গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, হত্যা মামলায় তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান।-ডেস্ক

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ