(আজকের দিনকাল): রাজধানীর বাড্ডা থানায় ধর্ষণ মামলার বাদী নিশিতা আক্তার জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গতকাল শনিবার সন্ধ্যায় পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ৭ নং ওয়ার্ডের বাসা ৪৮৮, সবুজবাগ এলাকার মোজাম্মেল হকের ছেলে মোফাজ্জেল হোসেন মাসুদ (২৯) ও ভাই মো: মোয়াজ্জম হোসেন মাসুম(৩৫)। বর্তমানে রাজধানী ঢাকার ৭৬/২/ই- ২০-১ বিবির বাগিচা, ঝিলপার,উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪ বাসার দ্বিতীয় তলায় ভাড়াটিয়া এদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় এই জিডি করেন। জিডি নং-১৭৫৪।
জিডিতে উল্লেখ করা হয়,বাড্ডা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও জোর পূর্বক গর্ভপাত ঘটানোর অভিযোগ এনে মামলা করেন নিশিতা আক্তার। মামলা নং ১২। মামলা দায়েরের পর মামলাটি প্রত্যাহার করার জন্য আসামীরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ভয়ভীতি সহ প্রাণ নাশের হুমকি প্রদান করেন বাদীকে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক(এসআই) রফিকুল ইসলাম ভূঁইয়া নর্থ ভিশন টিভি কে বলেন,জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেছেন নিশিতাআক্তার। রাতে আমার কাছে কপিটা এসেছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
উল্লেখ যে,এ্যাডভোকেট মোফাজ্জেল হোসেন মাসুদ (২৯) নামে এর সঙ্গে ৫ মাস পূর্বে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার নিশিতা আক্তারের হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিয়ের প্রলোভনে গত ১ লা জানুয়ারি মোফাজ্জেল হোসেন মাসুদ রাজধানীর বাড্ডা এলাকার রোড নং -৬, ডিআইটি প্রজেক্ট, বাসা নং ৪৪, ফ্লাট ৫/এ, এ্যাডভোকেট আবুল কালাম আজাদ এর বাসায় স্বামী- স্ত্রী পরিচয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসিতে ছিলো। গত ১২ জানুয়ারি রাত আনুমানিক ৯ টায় তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এরপর ওই তরুণী অন্তঃস্বত্ত্বা হয়ে পড়ে। মাসুদ গর্ভপাত ঘটানোর জন্য চাপ সৃষ্টি করেন। পরে জোরপূর্বক ঔষধ খাইয়ে বাচ্চা নষ্ট করে ফেলে। পরবর্তীতে আর বিয়ে করবে না বলে জানান মাসুদ। পরে মাসুদের পরিবারের বড় ভাই মাসুমকে জানান নিশিতা আক্তার। মাসুদের বিরুদ্ধে মামলা করার কথা বলেন। পরে গত ৮ এপ্রিল সকাল আনুমানিক ৯ টায় মাসুম হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন করে নিশিতা আক্তার কে প্রান নাশের হুমকি দেন। পরে বিয়ে না করায় ওই তরুণী বাড্ডা থানা মামলা করেন।
গত,১১ এপ্রিল রাত ৭ টায় বাড্ডা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও জোর পূর্বক গর্ভপাত ঘটানোর অভিযোগ এনে মামলা করেন নিশিতা আক্তার। মামলা নং ১২।
মামলার আসামিরা হলেন, পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ৭ নং ওয়ার্ডের বাসা ৪৮৮, সবুজবাগ এলাকার মোজাম্মেল হকের ছেলে মোফাজ্জেল হোসেন মাসুদ (২৯) ও ভাই মো: মোয়াজ্জম হোসেন মাসুম(৩৫)। বর্তমানে রাজধানী ঢাকার ৭৬/২/ই- ২০-১ বিবির বাগিচা, ঝিলপার,উত্তর যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪ বাসার দ্বিতীয় তলায় মাদুম পরিবারসহ ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।
আরোও জানা যায়,মাসুদের বড় ভাই মাসুমের ভাড়াটিয়া বাসায় মাসুমের প্রত্যক্ষ সহযোগিতায় রাত্রিযাপন করেছেন তরুনি নিশিতা আক্তার ও মাসুদ সহ।
Leave a Reply