• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
Headline
ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব কুষ্টিয়ার মিরপুরে দলিল লেখক সমিতির সিন্ডিকেট: মাসে ২ কোটি টাকা লুটপাটের মহাপরিকল্পনা ফাঁস! জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার হাসিনাকে দেশে এনে আদালতের দণ্ডাদেশ কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: সংসদে প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে ১০ হাজার পুলিশ নিয়োগ হবে: প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসুন, সরকারকে নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের দুঃখ প্রকাশ ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী-হাসনাত আব্দুল্লাহ

রাজধানীর ডেমরায় মোটরসাইকেল ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

Reporter Name / ২৫ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

(আজকের দিনকাল):রাজধানী ডেমরায় বড়ভাঙ্গা বাইপাস রোডে মোটরসাইকেল ধাক্কায় ডালিমুন নেছা (৭৮) নামে এক বৃদ্ধা মারা গেছেন। গতকাল রোববার রাত ১০টার দিকে বড়ভাঙ্গা বাইপাস রোডে ঘটনাটি ঘটে।

মৃত ডালিমুন নেছার ছেলে সোহরাব উদ্দিন জানান, তাঁদের গ্রামের বাড়ি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার সুহাগপুর গ্রামে। বর্তমানে ডেমরা সারুলিয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। রাতে তাঁর মা বাসার কিছুটা অদূরে বড়ভাঙ্গা মহাকাশ বাইপাস রোডে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল পেছন দিক থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে মারা যান তাঁর মা।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রউফ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মোটরসাইকেলটি শনাক্ত করা সম্ভব হয়নি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।-ডেস্ক


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা