• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
Headline
ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব কুষ্টিয়ার মিরপুরে দলিল লেখক সমিতির সিন্ডিকেট: মাসে ২ কোটি টাকা লুটপাটের মহাপরিকল্পনা ফাঁস! জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার হাসিনাকে দেশে এনে আদালতের দণ্ডাদেশ কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: সংসদে প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে ১০ হাজার পুলিশ নিয়োগ হবে: প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসুন, সরকারকে নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের দুঃখ প্রকাশ ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী-হাসনাত আব্দুল্লাহ

আন্তর্জাতিক মানের উড়োজাহাজ যোগ করতেই বোয়িংয়ের সঙ্গে চুক্তি: বিমান প্রতিমন্ত্রী

Reporter Name / ২২ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

(আজকের দিনকাল): দেশের উড়োজাহাজের বহরে ‘আন্তর্জাতিক মানের’ উড়োজাহাজ যুক্ত করতেই মার্কিন কোম্পানি বোয়িংয়ের সঙ্গে চুক্তি করা হয়েছে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

আজ সোমবার (৪ মে) জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শেষে ডিসিদের বিমান ও পর্যটন নিয়ে যেসব দিকনির্দেশনা দেওয়া হয়েছে, যেসবের তথ্য তুলে ধরতে গিয়ে বিমান প্রতিমন্ত্রী এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ইতিমধ্যেই ১৪টি বোয়িংয়ের জন্য সাইন করেছি। আমাদের বিমান বহরটি একদম আন্তর্জাতিক মানের হলেও, আন্তর্জাতিক বিমান আছে ঠিকই কিন্তু আন্তর্জাতিক মানের নয়। সেই মানসম্পন্ন করার জন্য আমরা ইতিমধ্যেই ১৪টি বোয়িং ক্রয়ের স্বাক্ষর করেছি এবং আরও কিছু বিমান আমরা লিজ করব।’

এম রশিদুজ্জামান মিল্লাত আরও বলেন, ‘আর অব্যবহৃত বিমানবন্দরগুলো আমরা নতুন করে রিপেয়ার করে এটাকে চালু করব অভ্যন্তরীণ রুট হিসেবে।’

সোমবারের ডিসি সম্মেলনের আলোচনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘বিমান পর্যটন নিয়ে কথা বলেছি। আমাদের অনেক জেলায় বিমানবন্দর রয়েছে, সেগুলোকে কীভাবে অ্যাড্রেস করবেন, সে সম্বন্ধে তাঁদের বলা হয়েছে এবং সেগুলো উন্নত করার জন্য তাঁদেরও আমরা নির্দেশনা দিয়েছি এবং আমরা কী কী কাজ করছি সেগুলো তাদের অবহিত করেছি।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমাদের পর্যটন সম্বন্ধে অনেক কথা হয়েছে, বিশেষ করে আমাদের কক্সবাজার, আমাদের কুয়াকাটা এবং বড় বড় স্থাপনাগুলো নিয়ে আমরা সম্মিলিত হয়ে কীভাবে কাজ করতে পারি।’

চলতি বছরের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন হবে বলে তিনি আশা ব্যক্ত করে বলেন, ‘১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল শুরু করব আমরা আশা করছি।’

প্রতিমন্ত্রী বলেন, ‘সব মিলিয়ে বিমান এবং পর্যটন মিলিয়ে যে কথাগুলো হলো, আমার মনে হয় জেলা প্রশাসকদের সবাই উৎসাহিত হয়েছে এবং তারা আমাদের সঙ্গে কাজ করবে।’-ডেস্ক


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা