• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
Headline
শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: কাঠগড়ায় কাঁদলেন স্বপ্না, মারতে গেলেন সোহেলকে প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি: ৬০০ টাকা কেজিতে ভাঙারির দোকানে বিক্রি, গ্রেপ্তার ২ কুমিল্লার ভাইরাল সেই প্রকৌশলীর গাজীপুরে অঢেল সম্পদ সন্তানেরা যুগ্মসচিব-বুয়েট শিক্ষক, তবুও একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশিদের পুশইনের চেষ্টা, ব্যর্থ করল বিজিবি মধ্যপাড়া খনি গেট পাকা রাস্তায় জলবদ্ধতা, বদরগঞ্জ রুটে যাত্রী চলাচলে জন দূর্ভোগ সংস্কার আশু প্রয়োজন বেনাপোলে শহীদ জিয়ার স্মরণে ফলজ গাছ রোপণ করলেন ইমদাদুল হক ইমদাদ শার্শার উলাশী ইউনিয়নে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বাবার সামনে স্কুলছাত্রীকে অপহরণ: রিমান্ড শেষে লামিন কারাগারে

Reporter Name / ৫০ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

(আজকের দিনকাল) :রাজধানীর উত্তরায় বাবার সামনে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার লামিন ইসলামকে এক দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের এসআই তাহমিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। আজ রিমান্ড শেষে লামিনকে আদালতে হাজির করে উত্তরা পূর্ব থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদুজ্জামান তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামির পক্ষে তাঁর আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত শনিবার আসামিকে আদালতে হাজির করে উত্তরা পূর্ব থানা-পুলিশ। পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয় সে সময়। আদালত সেদিন তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে রিমান্ড শুনানির জন্য গতকাল সোমবার দিন ধার্য করেন। এরপর গতকাল তাঁকে রিমান্ডে নেওয়া হয়।

গাজীপুরের পুবাইল থানা এলাকা থেকে ১ মে দুপুরে আসামি লামিন ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার লামিনের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ থানার রায়েরদিয়া উলুখোলা এলাকায়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ভুক্তভোগী উত্তরার একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। গত ২২ এপ্রিল দুপুরে পরীক্ষা শেষে বাবার সঙ্গে বাসায় ফেরার পথে উত্তরা পূর্ব থানার সেক্টর-৬ এলাকায় লামিন ইসলাম ও তাঁর সহযোগীরা ওই স্কুলছাত্রীকে একটি গাড়িতে তুলে নিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা উত্তরা পূর্ব থানায় মামলা করেন।-ডেস্ক


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা