• সোমবার, ১১ মে ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
Headline
বেগমগঞ্জে জামায়াত কর্মী গুলিবিদ্ধ সন্ত্রাস নিয়ন্ত্রণে রাজনৈতিক পরিচয় নয়, ব্যক্তি হিসেবে দেখতে হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান নাটোরের লালপুরে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, আদালতে অর্থদণ্ড হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ,গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না ময়মনসিংহের মুক্তাগাছা: ৪১ ভোটকেন্দ্রের টাকা নয়ছয় সিরাজগঞ্জে উল্লাপাড়ায় দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজারকে কুপিয়ে হত্যা নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কভার ভ্যানের ধাক্কায় নিহত ২ ইরানের হাতে পারমাণবিক অস্ত্র বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি: ট্রাম্প হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতাকে হারানো হয়েছে: কর্নেল অলি বিএনপি জুলাই সনদ নিজেদের মতো করে বাস্তবায়ন করতে চায়: গোলাম পরওয়ার

রেললাইন ঘেঁষে কোরবানির পশুর হাট নয়: রেল মন্ত্রণালয়

Reporter Name / ৭ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

‎(আজকের দিনকাল):আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রেলওয়ের খোলা জায়গা, রেললাইন ঘেঁষা এলাকা এবং রেলস্টেশনের প্রবেশপথে কোরবানির পশুর হাট স্থাপন না করতে সংশ্লিষ্ট সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। রেলওয়ের পূর্বানুমোদন ছাড়া এসব স্থানে হাট বসানো যাবে না বলে সিদ্ধান্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার রেলপথ মন্ত্রণালয়ের (সিনিয়র তথ্য অফিসার) জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত ঈদের অগ্রিম টিকিট বিক্রি নিয়ে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন শাহজাহানপুর রেলওয়ে কলোনির অভ্যন্তরে যদি পশুর হাট স্থাপনের সিদ্ধান্ত হয়ে থাকে, তাহলে সেটি মৈত্রী সংঘ মাঠ সংলগ্ন এলাকার মধ্যে সীমাবদ্ধ রাখার ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া রেললাইনের কাছাকাছি কোনো স্থানে পশুর হাট স্থাপনের অনুমোদন দেওয়া হলে হাট ব্যবস্থাপনায় নিয়োজিত ইজারাদারকে রেললাইনের পাশ ঘেঁষে নির্দিষ্ট দৈর্ঘ্য ও নিরাপদ দূরত্ব বজায় রেখে বাঁশ বা উপযুক্ত উপকরণ দিয়ে শক্ত ঘেরা বেষ্টনী নির্মাণ করতে হবে। ঘেরা বেষ্টনী এমনভাবে স্থাপন করতে হবে যাতে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন না ঘটে এবং হাটে আগত সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত হয়।

জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ সমন্বয়ের মাধ্যমে ট্রেন চলাচল ও জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে। একই সঙ্গে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করার নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যদিকে ঢাকা মহানগরের অভ্যন্তরে বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক, ঢাকার সার্বিক তত্ত্বাবধানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্টদের সমন্বয়ে নির্বিঘ্ন ট্রেন চলাচল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা