• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
Headline
ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব কুষ্টিয়ার মিরপুরে দলিল লেখক সমিতির সিন্ডিকেট: মাসে ২ কোটি টাকা লুটপাটের মহাপরিকল্পনা ফাঁস! জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার হাসিনাকে দেশে এনে আদালতের দণ্ডাদেশ কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: সংসদে প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে ১০ হাজার পুলিশ নিয়োগ হবে: প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসুন, সরকারকে নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের দুঃখ প্রকাশ ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী-হাসনাত আব্দুল্লাহ

তিন প্রতিমন্ত্রী, এক এমপিসহ ৭ জনের আয়কর নথি জব্দের নির্দেশ

Reporter Name / ৬২ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

‎(আজকের দিনকাল) : দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে সাবেক তিন প্রতিমন্ত্রী ও একজন সংসদ সদস্যসহ ৭ জনের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ পৃথক আদেশে এই নির্দেশ দেন।

যাদের আয়কর নথি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে তাঁরা হলেন— সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, তাঁর স্ত্রী সীমা হামিদ ও ছেলে জারিফ হামিদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এবং বাগেরহাট-১ আসনের সাবেক এমপি শেখ হেলাল উদ্দীন ও তাঁর স্ত্রী শেখ রুপা চৌধুরী।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক পৃথক আবেদনের প্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম রাসেল প্রত্যেকের আয়কর নথি জব্দের জন্য পৃথক আবেদন করেন।

আবেদনগুলোতে বলা হয়, সাবেক প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও তাঁর পরিবারের সদস্যরা ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং তাদের ব্যাংক হিসাবগুলোতে অবৈধ লেনদেন করে মানি লন্ডারিং করেছেন বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগে ইতিমধ্যে প্রত্যেকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়েছে, অভিযুক্তরা নিয়মিত আয়কর দাতা। তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য তাদের আয়কর নথি যাচাই-বাছাই করা প্রয়োজন। আর আয়কর নথি যাচাই-বাছাই করার জন্য তাদের আয়কর সংক্রান্ত সমস্ত নথি জব্দ করা প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা