• সোমবার, ১১ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
Headline
তৃতীয় পক্ষ অশান্তি সৃষ্টি করে সরকারবিরোধী ক্ষোভ তৈরির চেষ্টা করছে: বিমানমন্ত্রী গাজীপুরে চারজনকে গলা কেটে, একজনকে শ্বাসরোধে হত্যা: ফরেনসিক বিভাগ পুলিশের জন্য এখনই এভিয়েশন ইউনিট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বেগমগঞ্জে জামায়াত কর্মী গুলিবিদ্ধ সন্ত্রাস নিয়ন্ত্রণে রাজনৈতিক পরিচয় নয়, ব্যক্তি হিসেবে দেখতে হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান নাটোরের লালপুরে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, আদালতে অর্থদণ্ড হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ,গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না ময়মনসিংহের মুক্তাগাছা: ৪১ ভোটকেন্দ্রের টাকা নয়ছয় সিরাজগঞ্জে উল্লাপাড়ায় দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজারকে কুপিয়ে হত্যা নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কভার ভ্যানের ধাক্কায় নিহত ২

তৃতীয় পক্ষ অশান্তি সৃষ্টি করে সরকারবিরোধী ক্ষোভ তৈরির চেষ্টা করছে: বিমানমন্ত্রী

Reporter Name / ০ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

(আজকের দিনকাল) : বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, তৃতীয় পক্ষ দেশে অশান্তি সৃষ্টি করে সরকারের বিরুদ্ধে জনগণের মধ্যে ক্ষোভ তৈরি করার চেষ্টা করছে। সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

আজ সোমবার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের সার্বিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। কোনো গোষ্ঠী যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর থাকার আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, বর্তমানে কিশোর গ্যাং একটি সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যা মোকাবিলায় শিশু-কিশোরদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কার্যক্রমে সম্পৃক্ত করতে হবে। তাদের মাঠমুখী করতে বিভিন্ন ধরনের ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আফরোজা খানম রিতা আরও বলেন, প্রধানমন্ত্রী নতুন কুঁড়ি স্পোর্টসের মতো উদ্যোগ নিয়েছেন, যাতে শিশু-কিশোরেরা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পায়। কারও কবিতা আবৃত্তি, কারও সংগীত কিংবা সংস্কৃতির অন্যান্য শাখায় আগ্রহ থাকলে তাকে সেদিকেই উৎসাহিত করতে হবে। পরিবার ও সমাজকে এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুমসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা