• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
Headline
ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব কুষ্টিয়ার মিরপুরে দলিল লেখক সমিতির সিন্ডিকেট: মাসে ২ কোটি টাকা লুটপাটের মহাপরিকল্পনা ফাঁস! জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার হাসিনাকে দেশে এনে আদালতের দণ্ডাদেশ কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: সংসদে প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে ১০ হাজার পুলিশ নিয়োগ হবে: প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসুন, সরকারকে নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের দুঃখ প্রকাশ ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী-হাসনাত আব্দুল্লাহ

ঈদুল আজহায় চাঁদাবাজি ঠেকাতে হটলাইন চালু করছে সরকার

Reporter Name / ৪৯ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

‎(আজকের দিনকাল):আসন্ন ঈদুল আজহার আগে কোরবানির পশুর হাট, পশু পরিবহনসহ বিভিন্ন খাতে চাঁদাবাজি ও অনিয়ম প্রতিরোধে পুলিশের বডি ওর্ন ক্যামেরা ব্যবহারের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে ঢাকায় একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালুর ঘোষণাও দিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপদ ঈদযাত্রা, কোরবানির পশুর হাট ব্যবস্থাপনা এবং ন্যায্যমূল্যে চামড়া বিপণনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদুল আজহার আগে সাত দিন এবং পরে সাত দিন পুলিশ হেডকোয়ার্টারে একটি মনিটরিং সেল কার্যকর থাকবে। ঈদকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। কোরবানির পশুর হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ মেশিন রাখা হবে এবং প্রয়োজন অনুযায়ী আনসার সদস্য মোতায়েন করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, কোরবানির হাট, পশু পরিবহন কিংবা অন্য কোথাও চাঁদাবাজি ঠেকাতে একটি হটলাইন নম্বর চালু করা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বডি ওর্ন ক্যামেরা দেওয়া হয়েছে, যাতে চাঁদাবাজি বা অনিয়মের ঘটনা নজরদারিতে রাখা যায়। পাশাপাশি সিভিল ড্রেসে গোয়েন্দা সংস্থার সদস্যরাও মাঠে থাকবেন। কোথাও চাঁদাবাজির ঘটনা নজরে এলে হটলাইনে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ঈদের আগে যাতে কোনো পোশাক শ্রমিকের বেতন বকেয়া না থাকে, সে বিষয়ে পোশাক খাতের মালিকদের অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা