• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
Headline
পার্বতীপুরের মৌলভীর ডাঙ্গা শাহী জামে মসজিদে ওয়াকফকৃত জমি থাকলেও নেই সংস্কারে আর্থিক অনুদান ৭৪ ভোটের ৭৩টি তামিমের, হলেন বিসিবি সভাপতি পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল ও তাঁর স্ত্রীর ফাঁসির রায় মতিঝিলে দিনদুপুরে গুলি করে ‘৬০ লাখ’ টাকা ছিনতাই, টাকার পরিমাণ–উৎস ঘিরে ধোঁয়াশা পল্লবীর শিশুটির বাবার আস্থা ফিরিয়ে দিতে পেরেছি: সংসদে আইনমন্ত্রী পঞ্চগড় সীমান্তে ৬০ ঘণ্টা আটকে ১০ নাগরিক, ৪ জনের আধার কার্ডও নিয়ে গেছে বিএসএফ শরীয়তপুর কারাগারে সাজা শেষে ১৭ বিদেশি বন্দিকে পাঠানো যাচ্ছে না বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ শার্শায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

প্রতিবন্ধীদের বাইরে রেখে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: সমাজকল্যাণমন্ত্রী

Reporter Name / ৩১ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

(আজকের দিনকাল) : সমাজকল্যাণ ও মহিলাবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের জনসংখ্যার প্রায় ৬ শতাংশ বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতা নিয়ে বেঁচে আছে। তাদের বাইরে রেখে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। কোনো প্রতিবন্ধী যেন নিজেকে একা মনে না করেন। কারণ, সরকার সব সময় তাঁদের পাশে আছে।

আজ বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, প্রতিবন্ধী সন্তানকে যোগ্য হিসেবে গড়ে তুলতে একটি পরিবারে মা-বাবাকে অক্লান্ত পরিশ্রম করতে হয়। এটা সেই মা-বাবার জন্য যতটা পরিশ্রমের, তার চেয়ে বড় হলো সন্তানকে সুস্থ করার চ্যালেঞ্জ। তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার সচেষ্ট।

মন্ত্রী বলেন, ‘প্রতিবন্ধীদের সংখ্যা যা-ই হোক না কেন তাঁদের সকলের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা থেকে সরকার প্রতিবন্ধীদের কল্যাণে অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছে।’

ডা. জাহিদ বলেন, প্রতিবন্ধীদের সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী তারেক রহমান এরই মধ্যে জাতীয় গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। এর এক দিনের মধ্যেই কমিটির সভা আজ অনুষ্ঠিত হলো। এতে বলা যায়, প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের উন্নয়নে কতটা আন্তরিক।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘প্রতিবন্ধিতা জয় করে অনেকেই আমাদের দেশের জন্য সুনাম ও গৌরব বয়ে এনেছেন। তাঁদের আমরা এই অনুষ্ঠান থেকে ধন্যবাদ জানাতে চাই।’

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ে অবদান রাখার জন্য ২৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সংবর্ধনা ও ক্রেস্ট দেওয়া হয়।-বাসস


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা