• শনিবার, ১৬ মে ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
Headline
মসজিদের কক্ষে ইমামের ঝুলন্ত লাশ ঈদ সামনে রেখে মার্কেটে ছড়িয়েছে বিপুল জাল টাকা: ডিবি কড়াইল বস্তিতে ‘শিশু স্বর্গ মডেল’ উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান লালমনিরহাটে মাদক কারবারিদের হামলায় ২ পুলিশ আহত, হাতকড়াসহ পালালেন আসামি যবিপ্রবির শিক্ষাসফরে ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ ‘আমাদের অবস্থা ভালো না’ প্রাথমিকের শিখন ঘাটতি প্রসঙ্গে ববি হাজ্জাজ অনলাইন জুয়ায় অর্থ পাচার: ৬ চীনা নাগরিকসহ ৮ জন রিমান্ডে সালমান শাহ হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ২৩ জুন আগামী বছর এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন ঈদে ৭ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন

ঈদে ৭ দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন

Reporter Name / ১ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

(আজকের দিনকাল):মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী ২৫ মে সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এর ফলে এবারের ঈদে টানা সাত দিন ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। ঈদের ছুটির মধ্যে কোন কোন অফিস ও জরুরি পরিষেবা খোলা থাকবে, সে বিষয়ে প্রজ্ঞাপনে বিস্তারিতভাবে বলা হয়েছে। এর আগে ৭ মে মন্ত্রিসভা বৈঠকে ঈদ উপলক্ষে ২৫ মে নির্বাহী আদেশে ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস ২৫ থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকবে এবং ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) অফিস খোলা থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জরুরি পরিষেবা যেমন—বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা ও এ-সংশ্লিষ্ট সেবাকাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এবং হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা এই ছুটির আওতাবহির্ভূত থাকবে।

এ ছাড়া চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এবং জরুরি কাজের সঙ্গ সম্পৃক্ত অফিসগুলো এই ছুটির আওতাবহির্ভূত থাকবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।

বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান বা কলকারখানা ও প্রতিষ্ঠানের জন্য সাধারণ ছুটি ঘোষণার ক্ষেত্রে শ্রম আইন অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা দেবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা