• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
Headline
ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব কুষ্টিয়ার মিরপুরে দলিল লেখক সমিতির সিন্ডিকেট: মাসে ২ কোটি টাকা লুটপাটের মহাপরিকল্পনা ফাঁস! জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার হাসিনাকে দেশে এনে আদালতের দণ্ডাদেশ কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: সংসদে প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে ১০ হাজার পুলিশ নিয়োগ হবে: প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসুন, সরকারকে নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের দুঃখ প্রকাশ ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী-হাসনাত আব্দুল্লাহ

শাহজালাল বিমানবন্দরে চালু হলো ফ্রি ওয়াই-ফাই

Reporter Name / ৩৮ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

(আজকের দিনকাল) : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবায় চালু হয়েছে ফ্রি ওয়াই-ফাই সুবিধা। এই সেবার আওতায় একই সময়ে প্রায় ৩৭ হাজারের বেশি যাত্রী উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

আজ রোববার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফকির মাহবুব আনাম, এম রশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।

উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী আফরোজা খানম বলেন, ‘বর্তমান সরকার নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী “সবার জন্য দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেট” নিশ্চিত করতে কাজ করছে। এর অংশ হিসেবেই বিমানবন্দরের যাত্রীদের জন্য আধুনিক ডিজিটাল সেবা চালু করা হয়েছে।’ তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই তৃতীয় টার্মিনাল উদ্বোধনও সম্ভব হবে।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘নতুন এই ওয়াই-ফাই ব্যবস্থার মাধ্যমে একসঙ্গে ৩৭ হাজারের বেশি যাত্রী ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।’ তিনি এ উদ্যোগ বাস্তবায়নে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, প্রায় ৯৪ হাজার বর্গমিটার এলাকাজুড়ে এ ওয়াই-ফাই নেটওয়ার্ক স্থাপন করা হয়েছে। এর আওতায় রয়েছে টার্মিনাল-১, টার্মিনাল-২, ডোমেস্টিক টার্মিনাল, ভিআইপি ও ভিভিআইপি টার্মিনাল এবং কার পার্কিং এলাকা। ফলে বিমানবন্দরের প্রায় সব গুরুত্বপূর্ণ স্থানে যাত্রীরা বিনা মূল্যে ইন্টারনেট সুবিধা পাবেন।

এই সেবা নিশ্চিত করতে ২৫০টি অ্যাকসেস পয়েন্ট, ৪৮ কিলোমিটার অপটিক্যাল ফাইবার ও ইথারনেট কেবল এবং ৩৭টি অ্যাকসেস সুইচ স্থাপন করা হয়েছে। প্রতিটি অ্যাকসেস পয়েন্ট একসঙ্গে সর্বোচ্চ ১৫০ জন ব্যবহারকারীকে সেবা দিতে সক্ষম। পুরো নেটওয়ার্কটি সর্বোচ্চ ৪০ জিবিপিএস ব্যান্ডউইথ সক্ষমতায় পরিচালিত হবে।

গত ২৬ এপ্রিল পরীক্ষামূলকভাবে সেবা চালুর পর থেকে প্রায় ২০ হাজার যাত্রী এটি ব্যবহার করেছেন। এ সময় মোট ২ দশমিক ৩ টেরাবাইট ডেটা ব্যবহৃত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা