• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে

Reporter Name / ০ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

(আজকের দিনকাল):দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে সারা দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। সোমবার (১৮ মে) সন্ধ্যায় চাঁদ দেখার তথ্য জানায় জাতীয় চাঁদ দেখা কমিটি।

বায়তুল মোকাররমস্থ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, দেশের আকাশে ইতোমধ্যেই পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে।

তিনি বলেন, মঙ্গলবার থেকে দেশে জিলহজ মাস শুরু হবে এবং আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশজুড়ে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

এবার ঈদুল আজহায় সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ২৫ মে থেকে এ ছুটি শুরু হবে। এছাড়া পোশাক কারখানাগুলো ধাপে ধাপে ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা