• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
Headline
জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার হাসিনাকে দেশে এনে আদালতের দণ্ডাদেশ কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: সংসদে প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে ১০ হাজার পুলিশ নিয়োগ হবে: প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসুন, সরকারকে নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের দুঃখ প্রকাশ ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী-হাসনাত আব্দুল্লাহ রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক: নেতৃত্ব বদলের গুঞ্জন ইতিহাসের উত্তাপ আবারও মাঠে, আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: ববি হাজ্জাজ

Reporter Name / ১৮ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

(আজকের দিনকাল): এবার রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং চুরির অভিনব এক ঘটনার কথা প্রকাশ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

এলাকার নিরাপত্তা নিশ্চিতে নিজের নেওয়া একটি উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, আমি নিজেই বিগত দিনে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় ৪৮ ঘণ্টার মধ্যে সেই সিসি ক্যামেরাই চুরি হয়ে গেছে।

শুক্রবার (১৯ জুন) বিকালে মোহাম্মদপুরের রিং রোডের সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা–১৩ আসনের নাগরিকদের অংশগ্রহণে আয়োজিত এক উন্মুক্ত টাউন হল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

এলাকার নিরাপত্তা ও জনদুর্ভোগ নিয়ে স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরেন। তিনি বলেন, এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে শুধু প্রশাসনের ওপর ভরসা করে বসে থাকলে চলবে না, সাধারণ মানুষকেও এখানে সক্রিয়ভাবে অংশ নিতে হবে। মোহাম্মদপুর এলাকায় সাম্প্রতিক সময়ে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চুরি–ছিনতাইয়ের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, সম্প্রতি আমার সহকর্মী নুর ইসলাম নিরাপত্তাহীনতার কারণে হামলার শিকার হয়েছেন। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে দ্রুত ‘কমিউনিটি পুলিশিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শিগগিরই এ সংক্রান্ত কমিটি গঠন করা হবে।

ববি হাজ্জাজ জানান, এলাকায় নিরাপত্তা জোরদারে পুলিশের টহল কার্যক্রম বাড়ানোর চেষ্টা চলছে, তবে পরিস্থিতির স্থায়ী উন্নতির জন্য এই ব্যবস্থার আরও আধুনিকায়ন ও উন্নয়ন প্রয়োজন। অপরাধীদের হুঁশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, মোহাম্মদপুরে কোনো ধরনের সন্ত্রাস, আগ্রাসন কিংবা চাঁদাবাজি বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে।-ডেস্ক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা