• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
Headline
জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার হাসিনাকে দেশে এনে আদালতের দণ্ডাদেশ কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: সংসদে প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে ১০ হাজার পুলিশ নিয়োগ হবে: প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসুন, সরকারকে নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের দুঃখ প্রকাশ ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী-হাসনাত আব্দুল্লাহ রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক: নেতৃত্ব বদলের গুঞ্জন ইতিহাসের উত্তাপ আবারও মাঠে, আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি

আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফ্রান্স

Reporter Name / ৮ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

(আজকের দিনকাল): চলমান ফুটবল বিশ্বকাপে দুর্দান্ত গতিতে ছুটে চলেছে ফ্রান্স ফুটবল দল। টানা তিন ম্যাচে জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অব ৩২-এ পা রেখেছিল গত আসরের এই রানার্সআপরা। আর শেষ ষোলোতে উঠার লড়াইয়েও নিজেদের চেনা দাপট ধরে রেখেছেন কিলিয়ান এমবাপে ও উসমান দেম্বেলেরা। নকআউটের ম্যাচে সুইডেনকে ৩-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে অনায়াসে রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করেছে ফরাসিরা।

মাঠের এই টানা সাফল্যের পরপরই মাঠের বাইরে আরও একটি বড় সুখবর এসেছে দিদিয়ের দেশমের শিষ্যদের জন্য। বিশ্বকাপে টানা জয়ের সুবাদে ফিফা র‍্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে একেবারে শীর্ষস্থানে উঠে এসেছে দুবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যদিও ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এখনো আনুষ্ঠানিকভাবে তাদের নতুন র‍্যাংকিং তালিকা প্রকাশ নি। তবে দলগুলোর ম্যাচ জয় ও পয়েন্টের হিসাব-নিকাশ শেষে ফরাসিদের এক নম্বরে ওঠার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

র‌্যাংকিংয়ের তিন নম্বরে থেকে বিশ্বকাপের যাত্রা শুরু করেছিল ফ্রান্স। তখন তাদের রেটিং পয়েন্ট ছিল ১৮৭০.৭০। সেই সময় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ১৮৭৭.২৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন ১৮৭৪.৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছিল।

তবে টুর্নামেন্টের গ্রুপ পর্ব এবং রাউন্ড অব ৩২ মিলিয়ে টানা চারটি ম্যাচ জেতায় টেবিলের চিত্র পুরোপুরি বদলে গেছে। এই চার ম্যাচে ফ্রান্স নিজেদের ঝুলিতে নতুন করে আরও ৪৫.৫৪ রেটিং পয়েন্ট যোগ করেছে। ফলে তাদের বর্তমান মোট রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ১৯১৬.২৪, যা তাদের শীর্ষে নিয়ে গেছে। অন্যদিকে, শীর্ষস্থান হারানো আর্জেন্টিনার বর্তমান রেটিং পয়েন্ট১৯০৭.৪০। আর ১৮৭৯.৫৮ রেটিং পয়েন্ট নিয়ে স্পেনের বর্তমান অবস্থান টেবিলের তিন নম্বরে।

এদিকে চার নম্বরে রয়েছে ইংল্যান্ড। এক ধাপ করে এগিয়ে পাঁচ, ছয় ও সাত নম্বরে যথাক্রমে আছে ব্রাজিল, মরক্কো ও নেদারল্যান্ডস। আর তিন ধাপ পিছিয়ে রোনালদোর পর্তুগালের অবস্থান আট নম্বরে। পাঁচ ধাপ এগিয়ে নয় নম্বরে উঠে এসেছে মেক্সিকো। আর বেলজিয়ামের অবস্থান দশ নম্বরে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা