• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
Headline
ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব কুষ্টিয়ার মিরপুরে দলিল লেখক সমিতির সিন্ডিকেট: মাসে ২ কোটি টাকা লুটপাটের মহাপরিকল্পনা ফাঁস! জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার হাসিনাকে দেশে এনে আদালতের দণ্ডাদেশ কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: সংসদে প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে ১০ হাজার পুলিশ নিয়োগ হবে: প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসুন, সরকারকে নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের দুঃখ প্রকাশ ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী-হাসনাত আব্দুল্লাহ

পশ্চিম তীরের ইসরায়েলি নাম মানচিত্র থেকে সরিয়ে ফেলল মাইক্রোসফট

Reporter Name / ৭৫ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

(আজকের দিনকাল): অধিকৃত পশ্চিম তীরের মানচিত্র থেকে ইসরায়েলি নাম মুছে ফেলেছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। একই সঙ্গে ডিজিটাল মানচিত্রে ফিলিস্তিনি ভৌগোলিক নামগুলো অন্তর্ভুক্ত করেছে প্রতিষ্ঠানটি। আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতি রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এক বিবৃতিতে আরব সেন্টার ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সোশ্যাল মিডিয়া (হামলেহ) জানিয়েছে, সার্চ ইঞ্জিন ‘বিং’সহ অবস্থানভিত্তিক সেবাগুলোতে (লোকেশন সার্ভিস) এই পরিবর্তন আনা হয়েছে। আগে পশ্চিম তীরের বিভিন্ন স্থানকে যেখানে ‘জুডিয়া অ্যান্ড সামারিয়া, ইসরায়েল’ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল, সেখানে এখন ‘পশ্চিম তীর’ (ওয়েস্ট ব্যাংক) শব্দটি ব্যবহার করা হয়েছে।

অধিকৃত পশ্চিম তীরের নাম হিসেবে ‘জুডিয়া অ্যান্ড সামারিয়া’ ব্যবহার করত ইসরায়েল। এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী; কারণ, আন্তর্জাতিক আইন অনুযায়ী পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীরকে ইসরায়েল কর্তৃক অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। উল্লেখ্য, পশ্চিম তীর হলো ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের একটি অন্যতম প্রধান অংশ।

প্রত্নতত্ত্ব নিয়ে রাজনীতি ও মনমতো ব্যাখ্যায় চলছে পশ্চিম তীরের জমি দখলপ্রত্নতত্ত্ব নিয়ে রাজনীতি ও মনমতো ব্যাখ্যায় চলছে পশ্চিম তীরের জমি দখল
মানচিত্রের এই পরিবর্তনকে একটি ‘প্রয়োজনীয় সংশোধন’ হিসেবে অভিহিত করেছেন ‘হামলেহ’-এর অ্যাডভোকেসি ম্যানেজার লামা নাজিহ।

প্রযুক্তি কোম্পানিগুলোকে আন্তর্জাতিক আইন মেনে চলার এবং ফিলিস্তিনি ভূগোলের ‘ডিজিটাল বিলুপ্তি’তে ভূমিকা না রাখার আহ্বান জানান তিনি।-ডেস্ক


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা