• সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

শসা খোসাসহ নাকি ছাড়িয়ে খাবেন? পুষ্টিবিদের ব্যাখ্যা

Reporter Name / ১ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

(আজকের দিনকাল):ওজন কমাতে বা গরমে শরীর ঠান্ডা রাখতে শসা অনেকেরই প্রিয় খাবার। তবে শসা খাওয়ার একটি সাধারণ অভ্যাস খোসা ছাড়িয়ে ফেলা। কিন্তু আসলে তা কতটা সঠিক, এ নিয়ে রয়েছে প্রশ্ন। অনেকেই ভাবেন খোসা বাদ দিলে শসা বেশি নিরাপদ বা সুস্বাদু হয়, কিন্তু এতে কি পুষ্টিগুণ কমে যায়?

সম্প্রতি এক পুষ্টিবিদ জানিয়েছেন, শসার প্রকৃত উপকারিতা পেতে হলে এটি খোসাসহ খাওয়াই সবচেয়ে ভালো। তার মতে, শসার খোসাতেই থাকে এর গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানের বড় অংশ যেমন ফাইবার, সিলিকা, ভিটামিন কে এবং বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট। খোসা ছাড়িয়ে ফেললে এই পুষ্টিগুলো অনেকটাই নষ্ট হয়ে যায়, ফলে শসা মূলত পানিসমৃদ্ধ একটি খাদ্যে পরিণত হয়।

বিশেষজ্ঞদের মতে, শসার খোসায় থাকা ইনসলিউবল ফাইবার হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে ভূমিকা রাখে। এছাড়া এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেসের ক্ষতি থেকে রক্ষা করে।

তবে খোসাসহ শসা খাওয়ার আগে একটি বিষয় খেয়াল রাখা জরুরি। আগে ভালোভাবে ধুয়ে নেওয়া উচিত। এক্ষেত্রে গরম পানি ও ব্রাশ ব্যবহার করে পরিষ্কার করা যেতে পারে। সম্ভব হলে ভালো শসা বেছে নেওয়াই উত্তম।

পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী, শসা খাওয়ার সবচেয়ে কার্যকর উপায় হলো খোসাসহ খাওয়া। এর সঙ্গে সামান্য লবণ যোগ করলে শরীরের ইলেক্ট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, যা বিশেষ করে গরমে শরীরকে সতেজ ও হাইড্রেটেড রাখতে উপকারী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা