• সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
Headline
বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলার মত কিছু নেই: আইনমন্ত্রী ‘যুদ্ধ না থামা পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো আলোচনা নয়’ শাহবাগের বাসা থেকে চিকিৎসকের লাশ উদ্ধার অভিনয়ের বাইরে নতুন পরিচয়ে ‘কান’ উৎসবে পার্নো স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪ নাটোরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, স্ত্রী-ছেলে আটক নারী এমপিরা সংসদকে প্রাণবন্ত করবেন: মির্জা ফখরুল মানানসই হয়নি পুলিশের নতুন পোশাক, শার্ট থাকবে আগের মতো প্যান্ট হবে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী ২০৮ প্রবাসী জুলাইযোদ্ধাকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে যে ৫ খাবার এড়িয়ে চলবেন

আগামীকাল বেইজিং সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী: চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়

Reporter Name / ২ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

(আজকের দিনকাল): পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আগামীকাল মঙ্গলবার বেইজিং সফরে যাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়। গত ফেব্রুয়ারিতে নির্বাচিত হয়ে বিএনপির সরকার গঠনের পর পররাষ্ট্রমন্ত্রীর প্রথম চীন সফর এটি। চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. খলিলুর রহমানের চীন সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। তিনি বলেন, ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিপিসি) পলিটিক্যাল ব্যুরোর পররাষ্ট্র বিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র আমন্ত্রণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান চীন সফরে যাচ্ছেন। তিনি আগামী ৫ থেকে ৭ পর্যন্ত চীন সফর করবেন।

বিএনপি সরকার গঠনের পর চীনে এটি দ্বিতীয় উচ্চপর্যায়ের সফর। এর আগে, বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২০ এপ্রিল চীন সফরে যান। এর কয়েকদিন আগে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) আমন্ত্রণে সম্প্রতি বিএনপির ১৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেশটি সফরে যান। প্রতিনিধিদলের প্রধান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেইজিং গিয়ে তাদের সঙ্গে যুক্ত হবেন।-ডেস্ক


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা