• সোমবার, ১১ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
Headline
তৃতীয় পক্ষ অশান্তি সৃষ্টি করে সরকারবিরোধী ক্ষোভ তৈরির চেষ্টা করছে: বিমানমন্ত্রী গাজীপুরে চারজনকে গলা কেটে, একজনকে শ্বাসরোধে হত্যা: ফরেনসিক বিভাগ পুলিশের জন্য এখনই এভিয়েশন ইউনিট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বেগমগঞ্জে জামায়াত কর্মী গুলিবিদ্ধ সন্ত্রাস নিয়ন্ত্রণে রাজনৈতিক পরিচয় নয়, ব্যক্তি হিসেবে দেখতে হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান নাটোরের লালপুরে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, আদালতে অর্থদণ্ড হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ,গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না ময়মনসিংহের মুক্তাগাছা: ৪১ ভোটকেন্দ্রের টাকা নয়ছয় সিরাজগঞ্জে উল্লাপাড়ায় দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজারকে কুপিয়ে হত্যা নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কভার ভ্যানের ধাক্কায় নিহত ২

সহকারী অ্যাটর্নি জেনারেল তারিকুলের পদত্যাগ

Reporter Name / ২২ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

(আজকের দিনকাল): সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আসন্ন ২০২৬-২৭ সেশনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেছেন মো. তারিকুল ইসলাম।

মঙ্গলবার (৫ মে) সকালে তিনি অ্যাটর্নি জেনারেল বরাবর তার আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত ও নির্বাচনি প্রস্তুতির বিষয়টি উল্লেখ করেছেন।

মো. তারিকুল ইসলাম জানান, তিনি আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সম্পাদক পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচনি বিধি ও সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ বজায় রাখতেই তিনি সরকারি এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

তিনি তার আবেদনে উল্লেখ করেন, আমি মো. তারিকুল ইসলাম, সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সম্পাদক পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আমি স্বেচ্ছায় এই পদ থেকে পদত্যাগ করলাম।

তিনি যথাযথ প্রক্রিয়ায় তার এই পদত্যাগপত্রটি গ্রহণের জন্য অ্যাটর্নি জেনারেলের কাছে অনুরোধ জানিয়েছেন। আগামী ১৩ ও ১৪ মে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।-ডেস্ক


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা