• বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
Headline
বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ, সম্পর্ক জোরদারের আশাবাদ নতুন ভারতীয় হাইকমিশনারের বেনাপোলে বাংলাটিভির সাংবাদিকের ওপর হামলা পার্বতীপুরের মৌলভীর ডাঙ্গা শাহী জামে মসজিদে ওয়াকফকৃত জমি থাকলেও নেই সংস্কারে আর্থিক অনুদান ৭৪ ভোটের ৭৩টি তামিমের, হলেন বিসিবি সভাপতি পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল ও তাঁর স্ত্রীর ফাঁসির রায় মতিঝিলে দিনদুপুরে গুলি করে ‘৬০ লাখ’ টাকা ছিনতাই, টাকার পরিমাণ–উৎস ঘিরে ধোঁয়াশা পল্লবীর শিশুটির বাবার আস্থা ফিরিয়ে দিতে পেরেছি: সংসদে আইনমন্ত্রী পঞ্চগড় সীমান্তে ৬০ ঘণ্টা আটকে ১০ নাগরিক, ৪ জনের আধার কার্ডও নিয়ে গেছে বিএসএফ শরীয়তপুর কারাগারে সাজা শেষে ১৭ বিদেশি বন্দিকে পাঠানো যাচ্ছে না বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ

রাজধানীর ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে আগুন

Reporter Name / ৫৪ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

‎(আজকের দিনকাল): ‎রাজধানীর ফার্মগেটে একটি মাইক্রোবাসে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। আজ বুধবার সকালে ফার্মগেটে আনন্দ সিনেমা হলের সামনে এ আগুন লাগার ঘটনা ঘটে।‎

‎ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ একটি মাইক্রোবাসে আগুন ধরে যায়। এ সময় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গাড়িটি পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রথমে চলন্ত মাইক্রোবাসটিতে একটা বিকট আওয়াজ হয়। এসময় মাইক্রোবাসটির ভেতরে যারা ছিল তারা সঙ্গে সঙ্গে নেমে যান। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যাশৈন্যু মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফার্মগেটে একটা মাইক্রোবাসে আগুন লাগে। যান্ত্রিক ত্রুটির কারণে এই আগুনের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।-ডেস্ক


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা