• সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
Headline
গাজীপুরে চারজনকে গলা কেটে, একজনকে শ্বাসরোধে হত্যা: ফরেনসিক বিভাগ পুলিশের জন্য এখনই এভিয়েশন ইউনিট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বেগমগঞ্জে জামায়াত কর্মী গুলিবিদ্ধ সন্ত্রাস নিয়ন্ত্রণে রাজনৈতিক পরিচয় নয়, ব্যক্তি হিসেবে দেখতে হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান নাটোরের লালপুরে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, আদালতে অর্থদণ্ড হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ,গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না ময়মনসিংহের মুক্তাগাছা: ৪১ ভোটকেন্দ্রের টাকা নয়ছয় সিরাজগঞ্জে উল্লাপাড়ায় দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজারকে কুপিয়ে হত্যা নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কভার ভ্যানের ধাক্কায় নিহত ২ ইরানের হাতে পারমাণবিক অস্ত্র বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি: ট্রাম্প

টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে র‍্যাঙ্কিংয়ের আটে বাংলাদেশ

Reporter Name / ২২ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

(আজকের দিনকাল): আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে সুসংবাদ পেয়েছে বাংলাদেশ। আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে অষ্টম স্থানে উঠে এসেছে দলটি।

মঙ্গলবার (৫ মে) প্রকাশিত আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে টপকে অষ্টম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ভারত নিজেদের শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে।

আইসিসির এবারের বার্ষিক হালনাগাদে ২০২৫ সালের মে মাস থেকে খেলা সব ম্যাচকে ১০০ শতাংশ এবং আগের দুই বছরের ম্যাচগুলোকে ৫০ শতাংশ গুরুত্ব দেওয়া হয়েছে। এই নতুন সমীকরণে বাংলাদেশের ঝুলিতে এক পয়েন্ট যোগ করা হয়েছে। ২২৫ পয়েন্ট নিয়ে যা তাদের ৯ নম্বর থেকে আটে তুলে এনেছে। অন্যদিকে, ৬ পয়েন্ট হারিয়ে শ্রীলঙ্কা ২২১ পয়েন্ট নিয়ে নেমে গেছে নয় নম্বরে। ২২০ পয়েন্ট নিয়ে লঙ্কানদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে দশম স্থানে থাকা আফগানিস্তান।

র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ভারত দল

টি-টোয়েন্টি ক্রিকেটে ভারত এখন এক অজেয় শক্তিতে পরিণত হয়েছে। ২০২৪ বিশ্বকাপ জয়ের পর থেকে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত সব আন্তর্জাতিক সিরিজে অপরাজিত থাকা দলটি ২৭৫ পয়েন্ট নিয়ে ধরাছোঁয়ার বাইরে অবস্থান করছে। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ২৬২ এবং খুব কাছেই ২৫৮ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে অস্ট্রেলিয়া।

র‍্যাঙ্কিংয়ের সেরা সাতে বাংলাদেশের উন্নতি ছাড়া আর কোনো পরিবর্তন আসেনি। ২৪৭ পয়েন্ট নিয়ে চার নম্বরে নিউজিল্যান্ড। ২৪৪ পয়েন্ট নিয়ে পাঁচে সাউথ আফ্রিকা। আর ২৪০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে পাকিস্তান। ২৩৩ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ আছে সাত নম্বরে। শ্রীলঙ্কা ৬ পয়েন্ট হারিয়ে ৯ নম্বরে নেমে গেছে। ২২৫ পয়েন্ট নিয়ে তাতেই ৮ নম্বরে উঠে গেছে বাংলাদেশ।

জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড রয়েছে যথাক্রমে একাদশ ও দ্বাদশ স্থানে। তবে বড় চমক দেখিয়েছে যুক্তরাষ্ট্র। ৬ পয়েন্ট বাড়িয়ে দুই ধাপ এগিয়ে ১৩তম স্থানে উঠে এসেছে তারা, পেছনে ফেলেছে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডকে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা