• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
Headline
ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব কুষ্টিয়ার মিরপুরে দলিল লেখক সমিতির সিন্ডিকেট: মাসে ২ কোটি টাকা লুটপাটের মহাপরিকল্পনা ফাঁস! জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার হাসিনাকে দেশে এনে আদালতের দণ্ডাদেশ কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: সংসদে প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে ১০ হাজার পুলিশ নিয়োগ হবে: প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসুন, সরকারকে নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের দুঃখ প্রকাশ ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী-হাসনাত আব্দুল্লাহ

গাজীপুরে ৫ জনকে হত্যা: ময়নাতদন্ত সম্পন্ন, মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে

Reporter Name / ৫৫ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

(আজকের দিনকাল) :গাজীপুরের কাপাসিয়ায় গলা কেটে হত্যার শিকার তিন শিশু, তাদের মা ও মামার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার রাতে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্ত শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে আজ ভোরে পাঁচটি মরদেহ নিয়ে গোপালগঞ্জের উদ্দেশে রওনা দেন স্বজনেরা।

কাপাসিয়ার রাউৎকোনা গ্রামে শারমিন (৩৫), তাঁর সন্তান মিম (১৬), মারিয়া (৮), ফারিয়া (২) এবং শারমিনের ভাই রসুলের (২২) রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। গত শুক্রবার দিবাগত রাতে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত শারমিনের স্বামী ফোরকান মিয়া পলাতক রয়েছেন। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার মেরি গোপীনাথপুর গ্রামের মো. আতিয়ার হাসান মোল্লার ছেলে। পারিবারিক কলহের জেরে ফোরকান পাঁচজনকে হত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

গাজীপুর জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়ার নির্দেশে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম, সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক এবং জেলা প্রশাসনের দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাধারণত শনিবার বেলা ২টার পর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে ময়নাতদন্ত কার্যক্রম বন্ধ থাকে। তবে নিহত ব্যক্তিদের লাশ গোপালগঞ্জে নিতে এবং শরীরের বিভিন্ন স্থানে জখম থাকায় দ্রুত পচন ধরার আশঙ্কা বিবেচনা করে জেলা প্রশাসক সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করে শনিবারই পাঁচজনের ময়নাতদন্ত সম্পন্নের ব্যবস্থা করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে গোপালগঞ্জে মরদেহ নেওয়ার জন্য দুটি ফ্রিজিং গাড়ির ব্যবস্থা করা হয়।

শনিবার সন্ধ্যায় কাপাসিয়া থানায় মামলাটি দায়ের করা হয়। নিহত শারমিনের বাবা শাহদাত মোল্লা বাদী হয়ে মামলা করেন। মামলায় অভিযুক্ত গৃহকর্তা ফোরকান মিয়াকে প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করা হয়েছে।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম মামলা হওয়ার বিষয়টি আজকের দিনকালকে নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত ফোরকান মিয়া পলাতক রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (কাপাসিয়া-কালীগঞ্জ সার্কেল) আসাদুজ্জামান বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, গৃহকর্তা ফোরকান মিয়াই পাঁচজনকে জবাই করে হত্যা করেছেন। তবে কীভাবে একসঙ্গে পাঁচজনকে হত্যা করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহত ব্যক্তিদের নেশাজাতীয় দ্রব্য বা ঘুমের ওষুধ প্রয়োগ করা হয়েছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। দ্রুত তদন্ত করে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।

গাজীপুরের পুলিশ সুপার মো. শরীফ উদ্দীন বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা