• সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
Headline
গাজীপুরে চারজনকে গলা কেটে, একজনকে শ্বাসরোধে হত্যা: ফরেনসিক বিভাগ পুলিশের জন্য এখনই এভিয়েশন ইউনিট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বেগমগঞ্জে জামায়াত কর্মী গুলিবিদ্ধ সন্ত্রাস নিয়ন্ত্রণে রাজনৈতিক পরিচয় নয়, ব্যক্তি হিসেবে দেখতে হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান নাটোরের লালপুরে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, আদালতে অর্থদণ্ড হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ,গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না ময়মনসিংহের মুক্তাগাছা: ৪১ ভোটকেন্দ্রের টাকা নয়ছয় সিরাজগঞ্জে উল্লাপাড়ায় দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজারকে কুপিয়ে হত্যা নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কভার ভ্যানের ধাক্কায় নিহত ২ ইরানের হাতে পারমাণবিক অস্ত্র বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি: ট্রাম্প

কুষ্টিয়ায় এবার মাজারের খাদেমের ওপর হামলা

Reporter Name / ১ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

(আজকের দিনকাল):কুষ্টিয়ার দৌলতপুরে হজরত শাহ রউফ (রহ.)-এর মাজারের খাদেম কামাল হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাঁকে রক্ষা করতে গেলে তাঁর বোন রিতা খাতুনও হামলার শিকার হন।

গতকাল শনিবার (৯ মে) বিকেলে উপজেলার মথুরাপুর বড় বাজার এলাকার দর্গাতলা গ্রামে অবস্থিত হজরত শাহ রউফ (রহ.)-এর দরগাহের ভেতরে এ ঘটনা ঘটে। আহত কামাল হোসেন (৪০) ও রিতা খাতুন (৩৫) ওই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছর বৈশাখের ২৯ ও ৩০ তারিখ এবং ১ জ্যৈষ্ঠ হজরত শাহ রউফ (রহ.)-এর মাজারে ওরস অনুষ্ঠিত হয়। এবারের ওরসকে সামনে রেখে মাজার এলাকায় নানা প্রস্তুতি চলছিল। ওরস উপলক্ষে সেখানে একটি মেলাও বসে। গতকাল ওই মেলা পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

খাদেম কামাল হোসেন জানান, তিনি দীর্ঘ চার বছর ধরে মাজারের খাদেম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। গতকাল তিনি মাজারের ভেতরে রঙের কাজ করছিলেন। এ সময় একই বংশের কয়েকজন ব্যক্তি সেখানে এসে তাঁর ওপর হামলা চালিয়ে মারধর করেন। এ সময় পাশে থাকা তাঁর বোন রিতা খাতুনকেও মারধর করা হয়। তবে তাঁর ওপর কেন হামলা করা হয়েছে, তা তিনি বুঝে উঠতে পারেননি। পরে রাতে তিনি দৌলতপুর থানায় লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে নবগঠিত মেলা পরিচালনা কমিটির সভাপতি আবুল হাসেম বলেন, ‘আমরা দায়িত্বে আসার পর মাজারের কোনো খাদেম নেই। তবে শনিবার মাজারের ভেতরে কিছুটা ঝামেলা হয়েছে।’ তিনি দাবি করেন, খাদেম কামালের পরিচিত লোকজনই তাঁর ওপর হামলা চালিয়েছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘মারামারির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

উল্লেখ্য, গত ১১ এপ্রিল উপজেলার ফিলিপনগর এলাকায় কোরআন অবমাননার অভিযোগ তুলে আব্দুর রহমান শামিম নামের এক পীরকে তাঁর আস্তানার ভেতরে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ১৩ এপ্রিল নিহত শামিমের বড় ভাই অবসরপ্রাপ্ত শিক্ষক ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়েকজনকে গ্রেপ্তার করে।-ডেস্ক


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা