• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
Headline
মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: ববি হাজ্জাজ যশোরে ৭ কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক মুন্সীগঞ্জের ফুলদী নদীতে সেতুর আশ্বাস, গজারিয়ায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে সফরসূচিতে বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ, সম্পর্ক জোরদারের আশাবাদ নতুন ভারতীয় হাইকমিশনারের বেনাপোলে বাংলাটিভির সাংবাদিকের ওপর হামলা পার্বতীপুরের মৌলভীর ডাঙ্গা শাহী জামে মসজিদে ওয়াকফকৃত জমি থাকলেও নেই সংস্কারে আর্থিক অনুদান ৭৪ ভোটের ৭৩টি তামিমের, হলেন বিসিবি সভাপতি পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল ও তাঁর স্ত্রীর ফাঁসির রায়

ইরানের হাতে পারমাণবিক অস্ত্র বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি: ট্রাম্প

Reporter Name / ৪১ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

(আজকের দিনকাল) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দিতে পারি না। তারা চরম উগ্র মানসিকতার। তাদের হাতে এমন অস্ত্র পৌঁছানো বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি।

মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি বলিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়ে গেছে। আমি বলেছি, তারা পরাজিত হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নীতির কারণেই ইরান পারমাণবিক সক্ষমতার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। ট্রাম্পের দাবি, তিনি ক্ষমতায় এসে ইরানের সঙ্গে হওয়া পারমাণবিক চুক্তি বাতিল না করলে তেহরান এতদিনে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলত এবং তা ইসরাইলসহ পুরো মধ্যপ্রাচ্যে ব্যবহার করার ঝুঁকি তৈরি হতো।

ট্রাম্প আরও বলেন, ইরানের কাছে এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছিল, যা ইউরোপ পর্যন্ত আঘাত হানতে সক্ষম। সাম্প্রতিক ঘটনাগুলো সেই সক্ষমতারই ইঙ্গিত দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ হয়ে গেছে কিনা, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি এমনটা বলিনি। আমি বলেছি তারা ব্যর্থ হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে কাজ শেষ হয়ে গেছে। আমরা আরও দুই সপ্তাহ হামলা চালিয়ে যেতে পারি এবং যেকোনো লক্ষ্য অর্জন করতে পারি।

তিনি আরও বলেন, আমাদের সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা আছে, যার সম্ভবত ৭০ শতাংশ আমরা অর্জন করেছি, কিন্তু আরও অন্যান্য লক্ষ্যমাত্রাও রয়েছে যা আমরা অর্জন করতে পারি।

ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হুমকি দিয়েছেন যে, ইরান যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রস্তাব গ্রহণ না করলে তিনি পুনরায় বোমা হামলা শুরু করবেন।

সূত্র : বিবিসি


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা