• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
Headline
ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব কুষ্টিয়ার মিরপুরে দলিল লেখক সমিতির সিন্ডিকেট: মাসে ২ কোটি টাকা লুটপাটের মহাপরিকল্পনা ফাঁস! জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার হাসিনাকে দেশে এনে আদালতের দণ্ডাদেশ কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: সংসদে প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে ১০ হাজার পুলিশ নিয়োগ হবে: প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসুন, সরকারকে নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের দুঃখ প্রকাশ ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী-হাসনাত আব্দুল্লাহ

লালমনিরহাটে মাদক কারবারিদের হামলায় ২ পুলিশ আহত, হাতকড়াসহ পালালেন আসামি

Reporter Name / ৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

(আজকের দিনকাল) : লালমনিরহাটের হাতীবান্ধায় মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই এএসআই (সহকারী উপপুলিশ পরিদর্শক)। মাদক কারবারিরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়।

এ সময় গ্রেপ্তার হওয়া এক আসামি হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যেতে সক্ষম হন। আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের মধ্যসিঙ্গিমারী গ্রামে এই ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন হাতীবান্ধা থানায় কর্মরত এএসআই আইয়ুব আলী ও এএসআই রফিকুল ইসলাম। তাঁরা হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে হাতীবান্ধা থানা-পুলিশের একটি দল মধ্যসিঙ্গিমারী গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মাদকসহ এক কারবারিকে আটক করে হাতকড়া পরায় পুলিশ। তবে আটকের খবর ছড়িয়ে পড়লে অন্য মাদক কারবারিরা দেশীয় অস্ত্রসহ পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। তারা পুলিশ কর্মকর্তাদের পিটিয়ে আহত করে এবং গ্রেপ্তার সহযোগীকে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় আসামি হাতকড়াসহ দৌড়ে পালিয়ে যান।

কারা এই হামলার সঙ্গে জড়িত এবং ছিনিয়ে নেওয়া আসামির পরিচয় কী, এমন প্রশ্নে পুলিশ জানায়, তদন্ত ও আসামিদের গ্রেপ্তারের স্বার্থে আপাতত হামলাকারীদের নাম প্রকাশ করা হচ্ছে না। আইনি প্রক্রিয়া শেষে বিস্তারিত জানানো হবে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মাদক কারবারিদের হামলায় আমাদের দুই কর্মকর্তা আহত হয়েছেন। ছিনিয়ে নেওয়া আসামিসহ হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে এলাকায় ব্যাপক অভিযান শুরু হয়েছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা