• বুধবার, ২০ মে ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
Headline
রাঙামাটি হাসপাতালে বৃদ্ধার শরীর থেকে ১০ কেজির টিউমার অপসারণ শিক্ষামন্ত্রীর বিতর্কিত এপিএস ওমর ফারুকের পরিচালক পদে নিয়োগ বাতিল পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়নে আইএলও সহযোগিতা করতে পারে: মির্জা ফখরুল ৫ বছরেও পাননি অবসরভাতা, স্ত্রীকে চিকিৎসা করাতে গিয়ে শিক্ষকের মৃত্যু গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাবিপ্রবির চার শিক্ষার্থী অনৈতিক কর্মকাণ্ডে বহিষ্কার সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী গাজাগামী ‘ফ্লোটিলায়’ ইসরাইলি অভিযানে বাংলাদেশের যৌথ নিন্দা রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন ত্রাণমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে

গাজাগামী ‘ফ্লোটিলায়’ ইসরাইলি অভিযানে বাংলাদেশের যৌথ নিন্দা

Reporter Name / ০ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

(আজকের দিনকাল) : গাজাগামী মানবিক সহায়তা বহনকারী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটক করাকে কেন্দ্র করে ইসরাইলের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে বিভিন্ন দেশ। দখলদারদের হাতে ফ্লোটিলার কর্মীদের আটকের ঘটনায় যৌথ বিবৃতিতে নিন্দা জানিয়েছে বাংলাদেশও।

জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে বাংলাদেশ ছাড়াও আছে ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক, স্পেন, ব্রাজিল, কলম্বিয়া, লিবিয়া ও মালদ্বীপ।

জর্ডান জানিয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বেসামরিক অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে সংশ্লিষ্ট দেশগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে আটক সব কর্মীকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করে, শান্তিপূর্ণ মানবিক উদ্যোগের বিরুদ্ধে বারবার হামলা আন্তর্জাতিক আইন ও নৌচলাচলের স্বাধীনতার প্রতি ইসরাইলের অব্যাহত অবজ্ঞার প্রতিফলন। নেতারা আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, গাজা উপত্যকার উদ্দেশে রওনা হওয়া ৫০টিরও বেশি নৌকার একটি ত্রাণবাহী বহর আন্তর্জাতিক জলসীমায় আটকে দিয়েছে দখলদার ইসরাইলি বাহিনী। সাইপ্রাসের পশ্চিমাঞ্চলীয় জলসীমায় এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফিলিস্তিনপন্থি আন্তর্জাতিক অ্যাক্টিভিস্টরা।

‘গ্লোবাল ফ্লিট কোয়ালিশন’ এক বিবৃতিতে জানায়, গাজা উপকূল থেকে প্রায় ৪৬০ কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি কমান্ডোরা তাদের এই নৌবহরে আকস্মিক অভিযান চালায়।

সূত্র: আল-জাজিরা


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা