• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
Headline
ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব কুষ্টিয়ার মিরপুরে দলিল লেখক সমিতির সিন্ডিকেট: মাসে ২ কোটি টাকা লুটপাটের মহাপরিকল্পনা ফাঁস! জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার হাসিনাকে দেশে এনে আদালতের দণ্ডাদেশ কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: সংসদে প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে ১০ হাজার পুলিশ নিয়োগ হবে: প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসুন, সরকারকে নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের দুঃখ প্রকাশ ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী-হাসনাত আব্দুল্লাহ

রাঙামাটি হাসপাতালে বৃদ্ধার শরীর থেকে ১০ কেজির টিউমার অপসারণ

Reporter Name / ৪৪ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

(আজকের দিনকাল): রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে নজিরবিহীন এক সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সোমবার (১৮ মে) হাসপাতালের সার্জারি বিভাগে এ অস্ত্রোপচার সম্পন্ন হয়। এ সময় এক বৃদ্ধার শরীর থেকে প্রায় ১০ কেজি ওজনের একটি টিউমার অপসারণ করা হয়েছে।

রোগী বর্তমানে সুস্থ রয়েছেন। এর আগে হাসপাতালটিতে এ ধরনের অস্ত্রোপচারের নজির ছিল না বলে জানান হাসপাতালের দায়িত্বশীল কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে তারা জানান, ১৩ মে রাঙামাটি সদর উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার ৬নং বালুখালী ইউনিয়নের কাবুক্যাপাড়ার বাসিন্দা চন্দ্ররেখা চাকমা (৭০) টিউমার সমস্যা নিয়ে রাঙামাটি সদর জেনারেল হাসপাতাল ভর্তি হন। জগদীশ ত্রিপুরার স্ত্রী চন্দ্ররেখা বয়সের কারণে এতদিন টিউমার নিয়ে দুশ্চিন্তায় অনেকটা শয্যাশায়ী ছিলেন। এতে তার পরিবারও আতঙ্কে হতাশাগ্রস্ত ছিল। শেষে বিভিন্নজনের পরামর্শে তিনি ও তার পরিবার রাঙামাটি সদর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসার ওপর ভরসা রাখেন।

সার্জারি বিভাগের চিকিৎসকরা সবকিছু বিবেচনা ও পরীক্ষা-নিরীক্ষা করে ১৮ মে অত্যন্ত সময়সাপেক্ষ সার্জারি অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেন। এ সময় রোগীর শরীর থেকে সফলভাবে ১০ কেজি ওজনের টিউমার অপসারণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মুহাম্মদ শওকত আকবর খান বলেন, হাসপাতালে নিয়োজিত জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. আবদুল্লাহ আল মামুন ও ডা. সাগর নন্দীসহ তাদের টিমের সদস্যরা ওই সার্জারি অপারেশনটি সফলতার সঙ্গে সম্পন্ন করতে সক্ষম হয়েছেন। সৃষ্টিকর্তার ইচ্ছায় রোগী সুস্থ আছেন।

রাঙামাটি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. নূয়েন খীসা বলেন, সময়সাপেক্ষ এ অস্ত্রোপচারটি সফলভাবে শেষ করার কৃতিত্ব পুরো অপারেশন টিমের। এতে আমরা অত্যন্ত আস্থাশীল হয়েছি। এটি আমাদের ওপর সেবাপ্রত্যাশীদের আস্থা ও বিশ্বাস অবশ্যই বাড়াবে।-ডেস্ক


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা