• সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
Headline
৭৪ ভোটের ৭৩টি তামিমের, হলেন বিসিবি সভাপতি পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল ও তাঁর স্ত্রীর ফাঁসির রায় মতিঝিলে দিনদুপুরে গুলি করে ‘৬০ লাখ’ টাকা ছিনতাই, টাকার পরিমাণ–উৎস ঘিরে ধোঁয়াশা পল্লবীর শিশুটির বাবার আস্থা ফিরিয়ে দিতে পেরেছি: সংসদে আইনমন্ত্রী পঞ্চগড় সীমান্তে ৬০ ঘণ্টা আটকে ১০ নাগরিক, ৪ জনের আধার কার্ডও নিয়ে গেছে বিএসএফ শরীয়তপুর কারাগারে সাজা শেষে ১৭ বিদেশি বন্দিকে পাঠানো যাচ্ছে না বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ শার্শায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: কাঠগড়ায় কাঁদলেন স্বপ্না, মারতে গেলেন সোহেলকে

শার্শায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name / ১ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬
Oplus_131072

শার্শা উপজেলা প্রতিনিধি,(আজকের দিনকাল) যশোরের শার্শায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এর কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে সমন্বিত পরিকল্পনা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকারি ও বেসরকারি (এনজিও) প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে এ কর্মশালার আয়োজন করা হয়।
রবিবার (৭ জুন) বেলা ১১টায় উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গ্রাম আদালত গ্রামীণ জনগণের জন্য আইনি সুরক্ষার একটি সহজ ও কার্যকর মাধ্যম। গ্রামের সাধারণ মানুষ যেন ছোটখাটো বিরোধ নিয়ে মামলা-মোকদ্দমায় জড়িয়ে আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য গ্রাম আদালতকে আরও শক্তিশালী করতে হবে। অনেক মানুষ এখনও গ্রাম আদালতের কার্যক্রম ও বিচারিক ক্ষমতা সম্পর্কে অবগত নন। তাই ব্যাপক প্রচারণার মাধ্যমে এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি জরুরি।”
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা গুলশান-ই-জাহান এবং উপজেলা কো-অর্ডিনেটর রুহুল আমিন।
এছাড়াও বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় গ্রাম আদালতের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও কার্যকর ও জনগণমুখী করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি গ্রাম আদালত বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা