• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
Headline
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের দুঃখ প্রকাশ ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী-হাসনাত আব্দুল্লাহ রাষ্ট্রায়ত্ত ৪ ব্যাংক: নেতৃত্ব বদলের গুঞ্জন ইতিহাসের উত্তাপ আবারও মাঠে, আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি রামমূর্তি নির্মাণে জড়িত হরিদাসের কোটি কোটি টাকার অবৈধ লেনদেন, মিলল চাঞ্চল্যকর তথ্য গাইবান্ধার পলাশবাড়ীর মূর্তি-কাণ্ডে আলোচিত হরিদাস গ্রেপ্তার সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফ্রান্স ৯ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা,এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখের বেশি শিক্ষার্থী খামেনি হত্যাকাণ্ডের প্রতিশোধ নেব, বলল ইরানের নিরাপত্তা পরিষদ

গাইবান্ধার পলাশবাড়ীর মূর্তি-কাণ্ডে আলোচিত হরিদাস গ্রেপ্তার

Reporter Name / ১ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

(আজকের দিনকাল): গাইবান্ধার পলাশবাড়ীর আলোচিত ব্যক্তি হরিদাস চন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ সোমবার সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান।

এর আগে গতকাল রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার সিআইডির একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান বলেন, ‘ঢাকা থেকে আসা সিআইডির বিশেষ দলটি রোববার রাতে অভিযান চালিয়ে হরিদাসকে নিজেদের হেফাজতে নেয়। ঢাকার উত্তরার পশ্চিম থানায় তাঁর বিরুদ্ধে একটি মানি লন্ডারিং মামলা রয়েছে। সেই মামলায় পলাশবাড়ী পুলিশে সহযোগিতায় রাতে তাঁকে গ্রেপ্তার ঢাকায় নিয়ে যায় সিআইডি পুলিশ। হরিদাস চন্দ্র তরণী দাস এলাকায় দীর্ঘদিন ধরে নানা কর্মকাণ্ডের জন্য আলোচিত ছিলেন। ধর্মকে পুঁজি করে প্রতিনিয়ত তিনি প্রতারণা করে আসছেন।’

এর আগেও ২০২২ সালে ৮ নভেম্বর বিভিন্ন অফিসার, মন্ত্রীর ভুয়া পরিচয়ে বদলি-বাণিজ্য, টেন্ডারবাজি ও প্রতারণার মাধ্যমে কোটি টাকা আত্মসাৎ মামলায় র‍্যাবের হাতে গ্রেপ্তার হন। সেই মামলা থেকে জামিন নিয়ে তিনি অবৈধভাবে পালিয়ে যান। গণ-অভ্যুত্থানের পর দেশে ফিরে মূর্তি ও ধর্মের নামে নানা ধরনের প্রতারণা শুরু করেন। এর আগে তিনি ধর্ম পরিবর্তন করে তাওহীদ ইসলাম নাম রাখেন। সেই সময় সুমি ইসলাম নামে একজনকে বিয়ে করেন।-ডেস্ক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা