আজ ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি টিটু, সম্পাদক রিপন শাহ

(আজকের দিনকাল):গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি পদে দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান টিটু এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক যুগান্তরের গাজীপুর জেলা প্রতিনিধি শাহ সামসুল হক রিপন নির্বাচিত হয়েছেন।

শনিবার নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ২০২৩-২৪ সালের নির্বাচিত কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।

কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি মো. আলমগীর হোসেন (দৈনিক মুক্ত বলাকা), সহসভাপতি মো. রুহুল আমিন (দৈনিক খবর), যুগ্ম সম্পাদক হাসমত আলী (দৈনিক প্রতিদিনের সংবাদ), সাংগঠনিক সম্পাদক পলাশ চন্দ্র মল্লিক (প্রথম প্রতিরোধ/সময়ের কণ্ঠস্বর), কোষাধ্যক্ষ মো. মিলটন খন্দকার (দৈনিক সময়ের আলো), প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদা শিকদার (ডিবিসি টিভি), দপ্তর সম্পাদক হাসিব খান (দৈনিক আমাদের অর্থনীতি/ফিন্যান্সিয়াল পোস্ট), ক্রীড়া, সাংস্কৃতিক ও কল্যাণ সম্পাদক মো. আব্দুল গাফ্ফার (দৈনিক ঢাকার ডাক/ ঢাকা টাইমস)।

কমিটির নির্বাহী সদস্যরা হলেন- মো. খায়রুল ইসলাম (দৈনিক বাংলাদেশ প্রতিদিন/ বৈশাখী টেলিভিশন), মো. মুজিবুর রহমান (দৈনিক ইত্তেফাক), মো. মনিরুজ্জমান (দৈনিক আজকের প্রভাত/বাংলাদেশ পোস্ট), দেলোয়ার হোসেন (দৈনিক দিনকাল), মো. আমিনুল ইসলাম (দৈনিক দেশ রূপান্তর), মো. নজরুল ইসলাম আজাহার (দৈনিক বাংলাভূমি) এবং মো. কামাল হোসেন বাবুল (দৈনিক মুক্ত বলাকা)।

প্রধান নির্বাচন কমিশনার শরিফ আহমেদ শামীম জানান, তফসিল অনুযায়ী গত ৩ আগস্ট ছিল মনোনয়ন বিতরণের শেষ দিন। ক্লাবের বিভিন্ন পদে ৫৩টি মনোনয়নপত্র বিতরণ হলেও নির্ধারিত দিন ৮ আগস্ট পর্যন্ত ১৭ পদের বিপরীতে ১৭টি মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। এক পদে একধিক প্রার্থী না থাকায় ওই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ