আজ ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

এশিয়া কাপ শুরু ৩১ আগস্ট, ভারত-পাকিস্তান ম্যাচ ডাম্বুলায়

(আজকের দিনকাল):আগামী ৩১ আগস্ট পাকিস্তানে শুরু হবে এশিয়া কাপ। ১৭ সেপ্টেম্বর শ্রীলংকায় অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ফাইনাল। টুর্নামেন্টের ৪টি ম্যাচ হবে পাকিস্তানে। বাকি ৯টি ম্যাচ হবে শ্রীলংকায়।

তবে ভারত-পাকিস্তানের মধ্যে বহুল প্রত্যাশিত ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রীলংকার ডাম্বুলায়।

মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার ডারবানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফ এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতির সঙ্গে সভা শেষে এশিয়া কাপের সময় সূচি চূড়ান্ত করা হয়।

এ ব্যাপারে আইপিএলের বর্তমান চেয়ারম্যান অরুণ ধুমাল সংবাদমাধ্যমকে বলেছেন, আমাদের সেক্রেটারি পিসিবি প্রধান জাকা আশরাফের সাথে দেখা করার পর এশিয়া কাপের সময়সূচি চূড়ান্ত করা হয়।

এশিয়া কাপে অংশগ্রহণকারী দলগুলো হলো- ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলংকা, আফগানিস্তান ও নেপাল। এই ৬টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। এ গ্রুপে আছে- পাকিস্তান, ভারত ও নেপাল। আর বি- গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানিস্তান।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ