(আজকের দিনকাল):স্বাধীনতা কাপের ফাইনালে মোহামেডানকে হারিয়ে শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস। সোমবার (১৮ ডিসেম্বর) গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলের ব্যবধানে হারায় বসুন্ধরা কিংস।
এই নিয়ে টানা দ্বিতীয় স্বাধীনতা কাপের শিরোপা ঘরে তুললো বসুন্ধরা। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্নক ফুটবল খেলতে থাকে বসুন্ধরা। অন্যদিকে কিছুটা কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলতে থাকে মোহামেডান। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। গোলশূন্য থেকে বিরতিতে যায় দু’দল।
তবে বিরতি থেকে ম্যাচের ৪৮ মিনিটে দশজনের দলে পরিণত হয় বসুন্ধরা কিংস। সেই সুবিধা নিয়ে ম্যাচের ৫০ মিনিটে ডেড লক ভাঙে মোহামেডান। তবে এক মিনিটে পরেই গোল করে বসুন্ধরাকে সমতায় ফেরান রাকিব হোসেন।
Leave a Reply