আজ ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

জিম্বাবুয়ের বিপক্ষে শ্রীলঙ্কার বড় জয়

(আজকের দিনকাল):জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার কলম্বোর প্রেমাদাসায় ৯৬ রানের জবাবে খেলতে নেমে ৮ উইকেট ও ৬২ বল হাতে রেখে জয় পায় শ্রীলঙ্কা। এতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে কুশল মেন্ডিসের দল। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পণ্ড হয়ে যায়।

প্রেমাদাসায় বৃষ্টির কারণে দুই দফা খেলা বন্ধ থাকায় ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ২৭ ওভারে। তবে ২২ ওভার পাঁচ বলে সব কয়টি উইকেট হারিয়ে ৯৬ রান তোলে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেছন জয়লর্ড গামবি। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান করেন তাকুজাওয়ানাশে কাইতানো।

শ্রীলঙ্কার হয়ে ৫.৫ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গার শিকার ৭ উইকেট। এটি তার ক্যারিয়ারসেরা তো বটেই, ওয়ানডে ক্রিকেটেই পঞ্চমসেরা বোলিং।

জবাবে খেলতে নেমে শ্রীলঙ্কা প্রথম ওভারেই হারায় আভিস্কা ফার্নান্দোর উইকেট। তবে অধিনায়ক কুশল মেন্ডিসের অপরাজিত ৬৬ রানের ইনিংসে সহজে জয় পায় শ্রীলঙ্কা।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ