আজ ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

লালপুরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযাগে যুবক গ্রেপ্তার

(আজকের দিনকাল):নাটোরের লালপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে নয়ন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রুইগাড়ী গ্রামে এঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত নয়ন একই এলাকার রনজিতের ছেলে।

ভুক্তভোগীর বাবা ও পুলিশ সূত্রে জানা গেছে, নয়ন দুই শিশু সন্তানের পিতা। সকাল সাড়ে ৯টার দিকে নয়নের শিশু সন্তানের সঙ্গে পাশের বাড়ির আরো তিন কন্যা শিশু খেলাধুলা করছিল। এসময় প্রথমে এক শিশুকে ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে ওই যুবককে কামড় দিলে তাকে ছেড়ে দেয়। পরে আরো এক শিশুকে মুখ চেপে ঘরে নিয়ে যায়। এতে চিৎকার চেঁচামেচিতে আশেপাশের বাড়ির লোকজন বুঝতে পারলে নয়ন জানালা দিয়ে পালিয়ে যায়।

এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ভুক্তভোগী শিশুর বাবা লালপুর থানায় মামলা দায়ের করেছে। এঘটনায় দুপুরে অভিযুক্ত নয়নকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।-ডেস্ক

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ