আজ ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নাটোরে ঈদ-উল-ফিতরের নামাজ অনুষ্ঠিত

মোঃ রাশেদুল ইসলাম,(আজকের দিনকাল):নাটোরে যথাযোগ্য ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৭টায় শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। পরে ৮ টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমামতি করেন, আলাইপুর মার্কাস জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওলানা মফিজুর রহমান এবং দ্বিতীয় জামাতে ইমামতি করেন কান্দিভিটা জামে মসজিদের পেশ ইমাম গোলাম মোস্তফা। কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ ঈদের নামাজ আদায় করেন। এ ছাড়াও শহরের কেন্দ্রীয় মসজিদ, গাড়িখানা মসজিদ, বড় হরিশপুর ঈদগাহ মাঠ, বাস টার্মিনাল মসজিদ, দত্তপাড়া ঈদগাহ মাঠ সহ বিভিন্ন মসজিদ ও ঈদগাহ ময়দানেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ আদায় শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ