আজ ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

বৃহস্পতিবার সারাদেশে রেলপথ অবরোধের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

(আজকের দিনকাল):বৃহস্পতিবার সারাদেশে রেলপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনরত পলিটেকনিকের শিক্ষার্থীরা।

ছয় দফা দাবি না মানায় বুধবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় সড়ক অবরোধ কর্মসূচি শেষে তারা এই কর্মসূচি ঘোষণা করেন।

কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী কর্মসূচি ঘোষণা করে বলেন, কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শোয়াইব আহমাদ খান, ঢাকা পলিটেকনিকের অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। তবে বৈঠকে আমরা একমত হতে পারিনি।

তারা লিখিতভাবে আমাদের দাবিগুলো মেনে নেয়নি। তাই আমরা আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার রেলপথ ব্লকেড কর্মসূচি ঘোষণা করছি।
এ সময় তিনি সারাদেশের পলিটেকনিক শিক্ষার্থীদের এ কর্মসূচি সফল করার আহ্বান জানান।

এর আগে বুধবার সকাল ১০টার দিকে রাজধানী তেজগাঁও সাতরাস্তা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

এতে করে মহাখালী, বনানী, গুলশান, মগবাজার, কারওয়ান বাজার, ফার্মগেট, আগারগাঁও, মিরপুরসহ বেশ কিছু এলাকায় যানবাহন চলাচল থমকে যায়। তেজগাঁও সাতরাস্তায় বড় কোনও গাড়ি প্রবেশ করতে পারেনি। শিক্ষার্থীরা সাতরাস্তার মোড়ে চারদিক থেকে ব্যারিকেড দিয়ে রাখেন। এতে মোটরসাইকেল, রিকশা, সিএনজিচালিত অটোরিকশা চলাচলও ব্যাহত হয়।-ডেস্ক

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ