• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
Headline
বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ, সম্পর্ক জোরদারের আশাবাদ নতুন ভারতীয় হাইকমিশনারের বেনাপোলে বাংলাটিভির সাংবাদিকের ওপর হামলা পার্বতীপুরের মৌলভীর ডাঙ্গা শাহী জামে মসজিদে ওয়াকফকৃত জমি থাকলেও নেই সংস্কারে আর্থিক অনুদান ৭৪ ভোটের ৭৩টি তামিমের, হলেন বিসিবি সভাপতি পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল ও তাঁর স্ত্রীর ফাঁসির রায় মতিঝিলে দিনদুপুরে গুলি করে ‘৬০ লাখ’ টাকা ছিনতাই, টাকার পরিমাণ–উৎস ঘিরে ধোঁয়াশা পল্লবীর শিশুটির বাবার আস্থা ফিরিয়ে দিতে পেরেছি: সংসদে আইনমন্ত্রী পঞ্চগড় সীমান্তে ৬০ ঘণ্টা আটকে ১০ নাগরিক, ৪ জনের আধার কার্ডও নিয়ে গেছে বিএসএফ শরীয়তপুর কারাগারে সাজা শেষে ১৭ বিদেশি বন্দিকে পাঠানো যাচ্ছে না বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ

ওজন বাড়ার চিন্তা ছাড়াই খেতে পারবেন যেসব খাবার

Reporter Name / ৫১ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

(আজকের দিনকাল): ওজন কমাতে গিয়ে প্রতিদিন ক্যালোরি গোনা আর খাবারের পরিমাণ মাপা অনেকের জন্যই কষ্টকর হয়ে ওঠে। তবে এমন কিছু খাবার আছে, যেগুলো পেট ভরায়, ক্যালোরি কম—ফলে বেশি খেলেও সহজে ওজন বাড়ার ঝুঁকি থাকে না।

ফিটনেসভিত্তিক প্রতিষ্ঠান গ্র্যাভিটি ট্রান্সফরমেশনের ফ্যাট লস এক্সপার্ট জানান, এসব খাবার প্রায় অতিরিক্ত খাওয়া কঠিন। তবে তারা সতর্ক করে দিয়ে বলেছে, কোনো খাবারই সীমাহীন খাওয়া উচিত নয়। সুস্থ থাকতে সুষম খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়াম অপরিহার্য।

এখন দেখে নেওয়া যাক তালিকায় থাকা কিছু খাবার—

ডিম

ডিমে উচ্চমাত্রার প্রোটিন থাকে, যা দীর্ঘসময় পেট ভরা রাখে। এছাড়া প্রোটিন হজমের সময় শরীর বেশি ক্যালোরি খরচ করে, ফলে ওজন নিয়ন্ত্রণে সহায়ক। তবে অতিরিক্ত তেল বা নানা উপকরণ দিয়ে অমলেট বানালে ক্যালোরি বেড়ে যেতে পারে।

স্যামন মাছ 

বিশেষজ্ঞরা বন্য স্যামন খাওয়ার পরামর্শ দেন। কারণ এটি প্রোটিনসমৃদ্ধ, পেট ভরায় এবং খামারে চাষ করা স্যামনের তুলনায় এতে চর্বি কম থাকে।

সালসা

সালসা খুবই কম ক্যালোরির একটি ডিপ। সাধারণত দুই টেবিল চামচ সালসায় ১০ ক্যালোরিরও কম থাকে। এতে থাকা জালাপেনো মরিচের ক্যাপসাইসিন শরীরের চর্বি পোড়াতে সহায়তা করতে পারে।

আচার

আচারে ক্যালোরি ও চর্বি কম থাকায় বেশি খেলেও ওজন বাড়ার ঝুঁকি কম। তবে এতে সোডিয়াম বেশি থাকায় পরিমিত খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

চিকেন ব্রেস্ট

চিকেন ব্রেস্ট লিন প্রোটিনের অন্যতম উৎস। ১০০ গ্রাম চিকেনে প্রায় ১৬৫ ক্যালোরি, ৩১ গ্রাম প্রোটিন এবং খুব কম চর্বি থাকে—যা ওজন নিয়ন্ত্রণে কার্যকর।

তরমুজ

তরমুজে প্রায় ৯১ শতাংশ পানি থাকে এবং ক্যালোরি খুবই কম। ১০০ গ্রাম তরমুজে মাত্র ৩০ ক্যালোরি থাকে, ফলে এটি গরমে সতেজ থাকার পাশাপাশি ওজন নিয়ন্ত্রণেও সহায়ক।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এসব খাবার ওজন নিয়ন্ত্রণে সাহায্য করলেও এককভাবে কোনো খাবারই ‘ম্যাজিক সমাধান’ নয়। সুস্থ থাকতে হলে সুষম খাদ্যাভ্যাস ও নিয়মিত শরীরচর্চার বিকল্প নেই।

সূত্র: মিরর


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা