• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
Headline
ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব কুষ্টিয়ার মিরপুরে দলিল লেখক সমিতির সিন্ডিকেট: মাসে ২ কোটি টাকা লুটপাটের মহাপরিকল্পনা ফাঁস! জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার হাসিনাকে দেশে এনে আদালতের দণ্ডাদেশ কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: সংসদে প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে ১০ হাজার পুলিশ নিয়োগ হবে: প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসুন, সরকারকে নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের দুঃখ প্রকাশ ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী-হাসনাত আব্দুল্লাহ

জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

Reporter Name / ২২ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

(আজকের দিনকাল): মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ ঘনিয়ে আসছে। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ ও জ্যোতির্বিজ্ঞানীরা ২০২৬ সালের ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। চাঁদ দেখার ওপর নির্ভর করলেও বৈজ্ঞানিক গণনা ও ক্যালেন্ডার অনুযায়ী একটি নির্দিষ্ট রূপরেখা পাওয়া গেছে।

সৌদি আরব ও মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা
সৌদি আরবের সরকারি ক্যালেন্ডার ‘উম আল কুরা’ অনুযায়ী, ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে। ক্যালেন্ডারের তথ্যমতে, ১৬ মে হবে জিলকদ মাসের ২৯তম দিন এবং ১৭ মে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ করবে। সে হিসাবে ১৮ মে জিলহজ মাস শুরু হলে ২৭ মে তথা ১০ জিলহজ ঈদুল আজহা উদ্‌যাপিত হবে।

একইভাবে সংযুক্ত আরব আমিরাতের বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, পবিত্র হজ বা আরাফাতের দিন পড়বে ২৬ মে এবং ঈদুল আজহা পালিত হবে ২৭ মে।

পাকিস্তান ও ইউরোপের সম্ভাব্য তারিখ
পাকিস্তানের জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন যে, দেশটিতে ২৭ মে পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, যুক্তরাজ্য ও ইউরোপের মুসলিম জীবনবিষয়ক প্ল্যাটফর্ম ‘হাইফেন অনলাইন’-এর তথ্যমতে, নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে সেখানে ২৭ মে (বুধবার) অথবা ২৮ মে (বৃহস্পতিবার) ঈদ শুরু হতে পারে।

বাংলাদেশে কবে হতে পারে কোরবানির ঈদ
সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পর বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হয়। সেই ধারাবাহিকতায় ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

বাংলাদেশের প্রেক্ষাপটে জিলকদ মাসের হিসাবটি নিম্নরূপ

যদি জিলকদ মাস ২৯ দিনে শেষ হয় (১৭ মে পর্যন্ত), তবে ঈদুল আজহা হবে ২৭ মে।
আর জিলকদ মাস ৩০ দিন পূর্ণ করলে বাংলাদেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ২৮ মে।

চূড়ান্ত সিদ্ধান্ত চাঁদ দেখা কমিটির
ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা উদ্‌যাপিত হয়। তবে সম্ভাব্য তারিখ যা-ই হোক না কেন, জিলহজ মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করেই চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে। বাংলাদেশে জিলহজ মাসের শুরু ও ঈদের সঠিক দিনক্ষণ ঘোষণা করবে জাতীয় চাঁদ দেখা কমিটি।-ডেস্ক


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা