• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
Headline
ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব কুষ্টিয়ার মিরপুরে দলিল লেখক সমিতির সিন্ডিকেট: মাসে ২ কোটি টাকা লুটপাটের মহাপরিকল্পনা ফাঁস! জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার হাসিনাকে দেশে এনে আদালতের দণ্ডাদেশ কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: সংসদে প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে ১০ হাজার পুলিশ নিয়োগ হবে: প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসুন, সরকারকে নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের দুঃখ প্রকাশ ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী-হাসনাত আব্দুল্লাহ

চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ২১

Reporter Name / ২৬ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

(আজকের দিনকাল) :চীনের হুনান প্রদেশে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ৬১ জন। এ ঘটনায় প্রেসিডেন্ট শি জিনপিং দ্রুত ও পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন বলে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে।

হুনানের রাজধানী চাংশায় সোমবার (৪ মে) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার পর এই বিস্ফোরণ ঘটে বলে সিসিটিভি ও শিনহুয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চীনের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর একটি বড় এলাকা জুড়ে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়েছে, অনেক ভবন ধসে পড়েছে এবং চারপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। তবে রয়টার্স এসব ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি।

দক্ষিণ চায়না মর্নিং পোস্টের তথ্য অনুযায়ী, ঘটনাস্থলে প্রায় ৫০০ জন দমকলকর্মী, উদ্ধারকর্মী এবং চিকিৎসাকর্মী কাজ করেছেন।

সংবাদমাধ্যম জানায়, হুয়াশেং ফায়ারওয়ার্কস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিসপ্লে কোম্পানিতে এই বিস্ফোরণ ঘটে। তবে কোম্পানিটির সঙ্গে যোগাযোগের জন্য কোনো ফোন নম্বর খুঁজে পায়নি রয়টার্স।

এ ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্রুত তদন্ত করে বিস্ফোরণের কারণ বের করতে এবং দায়ীদের কঠোর জবাবদিহির আওতায় আনতে নির্দেশ দিয়েছেন। তিনি গুরুত্বপূর্ণ শিল্পখাতে ঝুঁকি শনাক্তকরণ ও নিয়ন্ত্রণ জোরদার, জননিরাপত্তা বৃদ্ধি এবং মানুষের জীবন ও সম্পদের সুরক্ষা নিশ্চিত করার কথাও বলেছেন।

উল্লেখ্য, গত বছর চীন প্রায় ১.১৪ বিলিয়ন ডলারের আতশবাজি রপ্তানি করেছে, যা বিশ্ববাজারের দুই-তৃতীয়াংশেরও বেশি।-ডেস্ক


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা