• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
Headline
মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: ববি হাজ্জাজ যশোরে ৭ কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক মুন্সীগঞ্জের ফুলদী নদীতে সেতুর আশ্বাস, গজারিয়ায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে সফরসূচিতে বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ, সম্পর্ক জোরদারের আশাবাদ নতুন ভারতীয় হাইকমিশনারের বেনাপোলে বাংলাটিভির সাংবাদিকের ওপর হামলা পার্বতীপুরের মৌলভীর ডাঙ্গা শাহী জামে মসজিদে ওয়াকফকৃত জমি থাকলেও নেই সংস্কারে আর্থিক অনুদান ৭৪ ভোটের ৭৩টি তামিমের, হলেন বিসিবি সভাপতি পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল ও তাঁর স্ত্রীর ফাঁসির রায়

কোরবানির ঈদের আগে ৫ গরু চুরি, নিঃস্ব কৃষক

Reporter Name / ১৫ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

(আজকের দিনকাল):কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় এক কৃষকের গোয়ালঘরের তালা কেটে পাঁচটি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাতে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।

ক্ষতিগ্রস্ত কৃষক মো. শহিদুল ইসলাম আকন্দের তিনটি ও তাঁর ছোট ভাই জিয়াউর রহমানের দুটি গরু চুরি হয়েছে। এ বিষয়ে শহিদুল ইসলাম আজ রোববার (৩ মে) থানায় লিখিত অভিযোগ করেছেন।

শহিদুলের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে গরুগুলোকে খাবার দিয়ে গোয়ালঘরে তালা লাগিয়ে ঘুমাতে যান শহিদুল ইসলাম। রাত সাড়ে ৪টার দিকে গোয়ালঘরের দিক থেকে শব্দ পেয়ে তাঁর ঘুম ভেঙে যায়। দ্রুত বাইরে গিয়ে তিনি দেখেন, গোয়ালঘরের তালা কাটা এবং দরজা খোলা। ভেতরে থাকা পাঁচটি গরুর একটিও নেই।

শহিদুল ইসলাম জানান, চোরেরা তাঁর তিনটি গরু এবং ছোট ভাই জিয়াউর রহমানের দুটি (একটি সাত মাসের অন্তঃসত্ত্বা গাভিসহ) গরু নিয়ে গেছে। ঘটনার পরপরই বাড়ির লোকজন একটি সাদা রঙের পিকআপ ভ্যানকে গরু নিয়ে দ্রুত পালিয়ে যেতে দেখেন। স্থানীয়রা ধাওয়া করলেও চোর চক্রটি পালিয়ে যায়।

সামনে কোরবানির ঈদ। তার আগে গরুগুলো হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক শহিদুল। তিনি বলেন, ‘গরুগুলো হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেছি। ছেলেমেয়ের লেখাপড়া আর সংসারের খরচ এখন কীভাবে চলবে? আমি প্রশাসনের কাছে গরুগুলো উদ্ধারে আকুতি জানাচ্ছি।’

এলাকাবাসীর অভিযোগ, হোসেনপুরে ইদানীং গরু চুরির উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়েছে। থানায় অভিযোগ দিলেও গরু উদ্ধার না হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, গরু চুরি হওয়ার পর অনেকে গরু উদ্ধারের আশায় লিখিত অভিযোগ করেছেন। কয়েক দিন পর গরু না পাইলে আইনি জটিলতার কারণে কোর্টে হাজিরার ভয়ে কেহ মামলা করতে আর রাজি হন না। এ জন্য চোরের বিরুদ্ধে কার্যকর আইনি পদক্ষেপ না নিতে পারায় গরু চুরি রোধ করা যাচ্ছে না।

মুহাম্মদ রাশেদুল ইসলাম আরও বলেন, ‘হোসেনপুর থানায় পুলিশের টহলের কাজে ব্যবহৃত গাড়িটি অনেক পুরোনো হওয়ায় ঠিক করার পরই নষ্ট হয়ে যায়। পুলিশের টহলের জন্য একটি নতুন গাড়ির জন্য বারবার আবেদন করেও না পাওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমাদের বেগ পেতে হচ্ছে।’-ডেস্ক


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা