• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
Headline
ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব কুষ্টিয়ার মিরপুরে দলিল লেখক সমিতির সিন্ডিকেট: মাসে ২ কোটি টাকা লুটপাটের মহাপরিকল্পনা ফাঁস! জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার হাসিনাকে দেশে এনে আদালতের দণ্ডাদেশ কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: সংসদে প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে ১০ হাজার পুলিশ নিয়োগ হবে: প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসুন, সরকারকে নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের দুঃখ প্রকাশ ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী-হাসনাত আব্দুল্লাহ

কুকি-চিনের ২০ হাজার পোশাক ধ্বংস করল পুলিশ

Reporter Name / ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

(আজকের দিনকাল): চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকার একটি পোশাক কারখানা থেকে জব্দ করা পার্বত্য সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যদের জন্য তৈরি করা ২০ হাজার ৩০০টি পোশাক বুধবার পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

চট্টগ্রাম মহানগর পুলিশের মনছুরাবাদ পুলিশ লাইনসে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আদালতের নির্দেশে এই পোশাকগুলো পোড়ানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ।

গত বছরের ১৭ মে রাত দুইটা থেকে পরদিন ভোর পর্যন্ত অভিযান চালিয়ে নগর গোয়েন্দা পুলিশ বায়েজিদ থানাধীন মোজাফ্ফরনগর ও নেয়ারহাট এলাকায় ‘রিংভো অ্যাপারেলস’ নামের একটি কারখানার গুদাম থেকে এই পোশাকগুলো জব্দ করে। মোট ৫৮০ বস্তায় মজুত রাখা পোশাকগুলোর মধ্যে মোজাফ্ফরনগরের গুদাম থেকে ৩২০ বস্তা এবং নেয়ারহাটের কারখানা থেকে ২৬০ বস্তা উদ্ধার করা হয়।

মামলার এজাহারে পুলিশ জানায়, গত মার্চ মাসে মংহলাসিন মারমা এবং কেএনএফের সদস্যদের কাছ থেকে দুই কোটি টাকার বিনিময়ে এই পোশাক তৈরির ক্রয়াদেশ নেওয়া হয়েছিল।

অভিযানে কারখানার মালিক সাহেদুল ইসলাম (২৫) এবং পোশাক তৈরির ক্রয়াদেশ সংগ্রহকারী গোলাম আজম (৪১) ও নিয়াজ হায়দার (৩৯) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়। ১৮ মে নগর গোয়েন্দা পুলিশের এসআই ইকবাল হোসেন চারজনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে বায়েজিদ বোস্তামি থানায় মামলা করেন।

কে এই কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট

বান্দরবানের রুমা উপজেলাকেন্দ্রিক এই সশস্ত্র সংগঠনটির অস্তিত্ব প্রথম প্রকাশ্যে আসে ২০২২ সালের শুরুর দিকে। বম, পাংখোয়া, লুসাই, খিয়াং, খুমি ও ম্রো জাতিগোষ্ঠীকে নিয়ে সংগঠনটি গড়ে তোলার কথা বলা হলেও মূলত বম জনগোষ্ঠীর একটি অংশ এর সঙ্গে জড়িত বলে ধারণা করা হয়। এই কারণে পাহাড়ে সংগঠনটি ‘বম পার্টি’ নামেও পরিচিত।

রিংভো অ্যাপারেলসের প্রডাকশন ম্যানেজার মো. কামরুজ্জামান অবশ্য দাবি করেছেন, পোশাকগুলো কাদের জন্য তৈরি হচ্ছিল তা তারা জানতেন না। ‘আমরা সাব-কন্ট্রাক্টের কাজ করি, ছোট একটি কারখানা আমাদের- বলেন তিনি।-ডেস্ক


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা