• বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
Headline
দেশীয় বিড়ি শিল্প রক্ষায় ৫ দফা দাবিতে বগুড়ায় শ্রমিকদের মানববন্ধন ইরানে ধাক্কা খেয়ে কীসের আশায় চীনে যাচ্ছেন ট্রাম্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং সম্পন্ন সিলেটে এবার কমছে অস্থায়ী পশুর হাট: ৫৫ হাটের প্রস্তুতি মৌলভীবাজার হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষক ও মৎস্যজীবীদের তালিকা প্রস্তুত হচ্ছে: জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসিভুক্ত দেশের রাষ্ট্রদূতদের সাক্ষাৎ, রোহিঙ্গা সমস্যা সমাধানে সমর্থন প্রত্যাশা জুলাই জাদুঘরে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম লিপিবদ্ধ থাকবে: স্পিকার কাঁটাতারের বেড়া নিয়ে শুভেন্দুর বক্তব্যকে গুরুত্ব দিচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে হত্যা বাড়লে লংমার্চের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর চট্টগ্রামে রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ: সাবেক ব্যাংক কর্মকর্তার ৮ বছর কারাদণ্ড

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং সম্পন্ন

Reporter Name / ০ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

(আজকের দিনকাল) : পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের প্রথম ইউনিটের রিঅ্যাক্টর কোরে সফলভাবে ফ্রেশ পারমাণবিক জ্বালানি লোডিং সম্পন্ন হয়েছে। ফলে বিদ্যুৎ ইউনিটের কমিশনিং ও বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন শুরুর পথে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা দিয়েছে।

মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশনের (রসাটম) বরাত দিয়ে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশের ‘ট্রিউন গ্রুপ’ নামে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য বেসরকারি একটি জনসংযোগ সংস্থা।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জ্বালানি লোডিং কার্যক্রম চলতি বছরের ২৮ এপ্রিল শুরু হওয়ার পর ধাপে ধাপে রিঅ্যাক্টর কোরে ১৬৩টি জ্বালানি অ্যাসেম্বলি স্থাপন করা হয়।

ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে এটিকে অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এ নিয়ে রূপপুর প্রকল্পের পরিচালক এবং অ্যাটমস্ট্রয়েক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট আলেক্সি ডেইরি বলেন, এই কাজে প্রাথমিক কোর লোডিং কর্মসূচি, পরিচালনাগত বিধিমালা ও আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করা হয়েছে।

আলেক্সি ডেইরি আরও বলেন, পরবর্তী ধাপে রিঅ্যাক্টরের ওপরের অংশ স্থাপন ও প্রয়োজনীয় ইন-কোর ইনস্ট্রুমেন্টেশন সিস্টেম সংযুক্ত করা হবে। এরপর সব প্রযুক্তিগত ব্যবস্থার নির্ভরযোগ্য ও নিরাপদ কার্যক্রম নিশ্চিত করতে শত শত অতিরিক্ত পরীক্ষা করা হবে। তাঁর মতে, শিগগিরই রিঅ্যাক্টরকে ন্যূনতম নিয়ন্ত্রণযোগ্য বিদ্যুৎ উৎপাদন স্তরে নেওয়ার পর ধাপে ধাপে এর ক্ষমতা বৃদ্ধি করা হবে। এই প্রক্রিয়াগুলো প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু ও পরীক্ষামূলক বাণিজ্যিক পরিচালনার পথ প্রশস্ত করবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প রাশিয়ার প্রযুক্তিগত ও আর্থিক সহায়তায় নির্মিত হচ্ছে।

প্রকল্পটিতে ২ হাজার ৪০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর থাকছে। জেনারেশন-থ্রি প্লাস (Gen III+) প্রজন্মের এই রিঅ্যাক্টর আন্তর্জাতিক সকল নিরাপত্তা মানদণ্ড পূরণে সক্ষম। প্রকল্পটির জেনারেল ডিজাইনার রসাটমের ইঞ্জিনিয়ারিং বিভাগ।

গত ২৮ এপ্রিল থেকে ঈশ্বরদীর পাকশীতে পদ্মা নদী ঘেঁষে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের জন্য আনুষ্ঠানিকভাবে ফুয়েল লোডিং কার্যক্রম শুরু হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা