(আজকের দিনকাল):, মিরপুর:মিরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।
তিনি বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দূরদর্শিতা, বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং আধুনিক বাংলাদেশ গঠনে তার অবিস্মরণীয় অবদানের কথা স্মরণ করেন। একই সাথে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার মিরপুরে গভীর শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৩০ মে) বিকেলে মিরপুর উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মিরপুর উপজেলা শাখা, পৌর শাখা এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান এবং মিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মিরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান,মিরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুর রশিদ,মিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আবজাল হোসেন,সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু,সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল হক মুকুল এছাড়াও মিরপুর উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক এই আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নেন।
আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সাথে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।