• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
Headline
ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব কুষ্টিয়ার মিরপুরে দলিল লেখক সমিতির সিন্ডিকেট: মাসে ২ কোটি টাকা লুটপাটের মহাপরিকল্পনা ফাঁস! জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার হাসিনাকে দেশে এনে আদালতের দণ্ডাদেশ কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: সংসদে প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে ১০ হাজার পুলিশ নিয়োগ হবে: প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসুন, সরকারকে নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের দুঃখ প্রকাশ ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী-হাসনাত আব্দুল্লাহ

লালগালিচা বিছিয়ে ট্রাম্পকে স্বাগত জানাল বেইজিং

Reporter Name / ৪৭ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

(আজকের দিনকাল) :যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বর্ণাঢ্য আয়োজনে স্বাগত জানিয়েছে চীন। আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় বেইজিংয়ে পৌঁছালে তাঁকে ঘিরে আয়োজন করা হয় লালগালিচা সংবর্ধনা। দুই দিনের গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য চীনে গেছেন ট্রাম্প। এই সফরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে তাঁর বাণিজ্য, কৌশলগত প্রতিযোগিতা ও বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

সিএনএন জানায়, ‘এয়ারফোর্স ওয়ান’ থেকে নামার সময় ট্রাম্পকে স্বাগত জানান চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। সি চিন পিংয়ের ঘনিষ্ঠ প্রতিনিধি হিসেবে পরিচিত হান ঝেং কূটনৈতিক নানা অনুষ্ঠানে চীনের প্রতিনিধিত্ব করেন। গত বছর ট্রাম্পের শপথ অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন।

বেইজিং বিমানবন্দরে ট্রাম্পকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিল প্রায় ৩০০ চীনা শিশু-কিশোর। নীল-সাদা ইউনিফর্ম পরিহিত দলটি যুক্তরাষ্ট্র ও চীনের পতাকা নাড়িয়ে ট্রাম্পকে স্বাগত জানায়। মান্দারিন ভাষায় তারা স্লোগান দেয়—‘স্বাগতম, আন্তরিক স্বাগতম’।

ট্রাম্পের সঙ্গে ছিলেন তাঁর ছেলে এরিক ট্রাম্প ও পুত্রবধূ লারা ট্রাম্প। লালগালিচা ধরে হান ঝেংয়ের সঙ্গে হাঁটার সময় ট্রাম্পকে হাস্যোজ্জ্বল দেখা যায়। পরে তিনি বহরের গাড়িতে ওঠার আগে মুষ্টিবদ্ধ হাত তুলে শুভেচ্ছা জানান।

চীনের পক্ষ থেকে এই জাঁকজমকপূর্ণ আয়োজনকে ট্রাম্পের সফরের গুরুত্বের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। বিমানবন্দরে আরও ছিলেন চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড পারডিউ, যুক্তরাষ্ট্রে চীনের রাষ্ট্রদূত শিয়ে ফেং ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মা ঝাওসু।

ট্রাম্প ও সি চিন পিংয়ের আনুষ্ঠানিক বৈঠক আগামীকাল বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের বর্তমান টানাপোড়েনের প্রেক্ষাপটে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাণিজ্য শুল্ক, প্রযুক্তি প্রতিযোগিতা, তাইওয়ান ইস্যু ও বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে দুই নেতার আলোচনায় আন্তর্জাতিক মহলের নজর থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা