• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
Headline
আর্জেন্টিনাকে হটিয়ে শীর্ষে ফ্রান্স ৯ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা,এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২ লাখের বেশি শিক্ষার্থী খামেনি হত্যাকাণ্ডের প্রতিশোধ নেব, বলল ইরানের নিরাপত্তা পরিষদ এইচএসসি পরীক্ষা শুরু আগামীকাল, বেড়েছে পরীক্ষার্থী, কেন্দ্র ও প্রতিষ্ঠানের সংখ্যা ইনুকে ১০ বছরের কারাদণ্ড মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: ববি হাজ্জাজ যশোরে ৭ কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক মুন্সীগঞ্জের ফুলদী নদীতে সেতুর আশ্বাস, গজারিয়ায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে সফরসূচিতে

খামেনি হত্যাকাণ্ডের প্রতিশোধ নেব, বলল ইরানের নিরাপত্তা পরিষদ

Reporter Name / ০ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

(আজকের দিনকাল): ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছে, দেশটির নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি এবং ইরানের জনগণের বিরুদ্ধে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি ও তাদের নির্দেশদাতাদের যথাযথ সময়ে শাস্তির মুখোমুখি হতে হবে। খামেনির জানাজা ও দাফনের প্রস্তুতির মধ্যেই এ ঘোষণা এলো।

বুধবার এক বিবৃতিতে পরিষদের সচিব মোহাম্মদ বাকের জোলকাদর বলেন, ‘শহীদ নেতার বিদায়ের মুহূর্তে তার মুষ্টিবদ্ধ হাত ইরানের জাতীয় নিরাপত্তা নীতির এক স্থায়ী প্রতীক হয়ে থাকবে।’

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাবেক এই কমান্ডার গত ২৪ মার্চ পরিষদের সচিব হিসেবে নিয়োগ পান। এর আগে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় পরিষদের তৎকালীন সচিব আলী লারিজানি নিহত হওয়ার পর তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

জোলকাদর বলেন, ‘মহান খামেনি এবং ইরানের নির্যাতিত শহীদদের পবিত্র রক্তের প্রতিশোধ নেওয়ার বিষয়টি এখনো খোলা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং যারা এর নির্দেশ দিয়েছে, তারা খুব শিগগিরই উপযুক্ত সময়ে ন্যায্য শাস্তির মুখোমুখি হবে। এই শাস্তি কার্যকর করবে সৎ ও ন্যায়পরায়ণ শক্তি।’

এদিকে পৃথক এক বিবৃতিতে ইরানের গার্ডিয়ান কাউন্সিল বলেছে, ইরানি জাতির মনোবল ভেঙে দেওয়ার উদ্দেশ্যে শত্রুরা এই ‘জঘন্য অপরাধ’ সংঘটিত করেছে।

বিবৃতিতে বলা হয়, ‘তারা বুঝতে পারেনি যে নেতার শাহাদাতই প্রতিরোধের নতুন প্রেরণা এবং বিজয়ের পথপ্রদর্শক হয়ে উঠবে।’

গার্ডিয়ান কাউন্সিল খামেনির জানাজাকে ইসলামী রাষ্ট্রব্যবস্থার দৃঢ়তা ও স্থিতিশীলতার ইতিহাসে একটি ‘ঐতিহাসিক মোড়’ হিসেবে উল্লেখ করেছে। তাদের ভাষ্য, মহান নেতার পবিত্র রক্ত চূড়ান্ত বিজয় পর্যন্ত সত্যের পথ আলোকিত করবে এবং শত্রুপক্ষকে আরও হতাশ করবে।

কাউন্সিল ইরানের জনগণকে বিপুল সংখ্যায় জানাজার শোভাযাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেছে, এতে জাতি ও ইসলামি বিপ্লবের মধ্যকার অবিচ্ছেদ্য সম্পর্ক আবারও বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘এটি শুধু একটি শোকানুষ্ঠান নয়। এটি এমন একটি জাতির বিশ্বাস ও আনুগত্যের বহিঃপ্রকাশ, যারা দীর্ঘদিন ধরে নেতার দিকনির্দেশনায় মর্যাদা ও প্রতিরোধের পথ অনুসরণ করে এসেছে।

এই মহাসমাবেশ ইরানের শক্তির প্রতীক এবং বিপ্লবের আদর্শের প্রতি আনুগত্য পুনর্ব্যক্ত করার একটি সুযোগ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা