• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
Headline
ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব কুষ্টিয়ার মিরপুরে দলিল লেখক সমিতির সিন্ডিকেট: মাসে ২ কোটি টাকা লুটপাটের মহাপরিকল্পনা ফাঁস! জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার হাসিনাকে দেশে এনে আদালতের দণ্ডাদেশ কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: সংসদে প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে ১০ হাজার পুলিশ নিয়োগ হবে: প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসুন, সরকারকে নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের দুঃখ প্রকাশ ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী-হাসনাত আব্দুল্লাহ

হানি ট্র্যাপে ফেলে প্রতারণার অভিযোগ, বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৩

Reporter Name / ৪৬ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

(আজকের দিনকাল) : হানি ট্র্যাপে ফেলে ব্ল্যাকমেল করে এক ওষুধ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা আদায়ের অভিযোগে বিএনপির এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পটুয়াখালী শহরের বনানী এলাকা থেকে গতকাল মঙ্গলবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাউফল উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আজাহার খান কবির হোসেন, রাসেল তালুকদার ও তাঁদের এক সহযোগী। রাসেল যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে।

পুলিশ বলেছে, অভিযুক্ত ব্যক্তিরা পরিকল্পিতভাবে হানি ট্র্যাপে ফেলে ওই ওষুধ ব্যবসায়ীকে ব্ল্যাকমেল করেন। পরে ভয়ভীতি দেখিয়ে তাঁর কাছ থেকে প্রায় ১৫ লাখ টাকা আদায় করা হয়। এরপর আরও টাকা দাবি করলে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বনানী এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তিরা একই কৌশলে এক চাকরিজীবীর কাছ থেকেও বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা