• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
Headline
পদ্মা ব্যারাজ কোথায় ও কেন নির্মাণ করা হবে? বাউফল থেকে নিখোঁজ ৪ কিশোরী চার দিন পর গাজীপুর থেকে উদ্ধার ওমানে একসঙ্গে বাংলাদেশি ৪ ভাইয়ের লাশ উদ্ধার একনেকে অনুমোদন পেলো ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প হাজী সেলিমের ২০ বছরের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল ঢাকা জেলা প্রশাসন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ উদ্দিন, সম্পাদক শামীমা গুলি করে ১৯ লাখ টাকা ছিনতাই: ‎জামায়াত এমপির ভাগ্নে কারাগারে প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর বেনাপোলে ফুটপাতের ডিম বিক্রেতাতার মরা দেহ উদ্ধার করেছে পুলিশ গৃহবধূকে ধর্ষণ-ভিডিও ধারণের অভিযোগ, বিদেশে পালানোর সময় যুবক গ্রেপ্তার

বাউফল থেকে নিখোঁজ ৪ কিশোরী চার দিন পর গাজীপুর থেকে উদ্ধার

Reporter Name / ০ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

(আজকের দিনকাল): পটুয়াখালীর বাউফল উপজেলায় রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া চার কিশোরীকে চারদিন পর বুধবার (১৩ মে) সন্ধ্যার দিকে উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধারের পরে জানা যায় তারা পালিয়ে গাজীপুর এসেছে গার্মেন্টসে চাকরি করতে।

পুলিশ সূত্রে জানা যায়, কিশোরীদের মধ্যে তিনজন সপ্তম শ্রেণি ও একজন অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তিনজন একই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, অন্যজন পাশের একটি উচ্চবিদ্যালয়ে পড়ে। চারদিন আগে তাদের খুঁজে না পেয়ে গত রোববার রাতেই চার কিশোরীর অভিভাবকেরা বাউফল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে বাউফল থানা হতে কালিয়াকৈরে থানায় বিষয়টি জানায়৷

এদিকে ওই চার কিশোরী গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে একটি বাসা ভাড়া নেয়। তারা পরিকল্পনা করে পালিয়ে আসে এবং গার্মেন্টস কারখানায় কাজ করার সিদ্ধান্ত নেয়। তারা চাকরির জীবন বৃত্তান্ত তৈরি করতে গিয়ে পুলিশের কাছে ধরা পড়ে৷ পরবর্তী পুলিশ ফাঁড়িতে এনে অভিভাবকদের খবর দিয়ে তাদের কাছে হস্তান্তর করে।

মৌচাক পুলিশ ফাঁড়ি ইনচার্জ শামীম আক্তার বলেন, তারা নিখোঁজ হয়নি, স্বেচ্ছায় পরিকল্পনা করে পালিয়ে মৌচাকে চলে আসে। তারা গার্মেন্টসে চাকরি করার পরিকল্পনা করে। পরে বিষয়টি লোক মাধ্যমে জানতে পেরে আমরা তাদেরকে উদ্ধার করেছি। এরপর তাদের পরিবারকে খবর দেওয়া হয়৷ তাদের পরিবারের সদস্যরা আসলে বুধবার রাতে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা