• বুধবার, ২০ মে ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
Headline
রাঙামাটি হাসপাতালে বৃদ্ধার শরীর থেকে ১০ কেজির টিউমার অপসারণ শিক্ষামন্ত্রীর বিতর্কিত এপিএস ওমর ফারুকের পরিচালক পদে নিয়োগ বাতিল পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়নে আইএলও সহযোগিতা করতে পারে: মির্জা ফখরুল ৫ বছরেও পাননি অবসরভাতা, স্ত্রীকে চিকিৎসা করাতে গিয়ে শিক্ষকের মৃত্যু গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাবিপ্রবির চার শিক্ষার্থী অনৈতিক কর্মকাণ্ডে বহিষ্কার সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী গাজাগামী ‘ফ্লোটিলায়’ ইসরাইলি অভিযানে বাংলাদেশের যৌথ নিন্দা রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন ত্রাণমন্ত্রী মোটরসাইকেল মালিকদের থেকে অগ্রিম আয়কর যেভাবে আদায় করা হবে

শার্শায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলা অনুষ্ঠিত 

Reporter Name / ০ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

শার্শা উপজেলা প্রতিনিধি(আজকের দিনকাল) :যশোরের শার্শা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছর উপলক্ষে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার উদ্বোধন করা হয়েছে। আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার, টেকসই কৃষি উন্নয়ন এবং কৃষকদের মাঝে নতুন উদ্ভাবনী প্রযুক্তি পৌঁছে দেওয়ার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ মেলার আয়োজন করা হয়।
সোমবার (১৯ মে) সকাল ১০টায় শার্শা উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। পরে প্রধান অতিথি শার্শা ৮৫/১ আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান বেলুন উড়িয়ে ও ফিতা কেটে তিন দিনব্যাপী এ কৃষি প্রযুক্তি প্রদর্শনী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে কৃষিকে লাভজনক ও টেকসই করতে আধুনিক প্রযুক্তির বিকল্প নেই। কৃষকদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে সচেতন করে তুলতে এবং উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে এ ধরনের মেলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নতুন প্রযুক্তি ও উন্নত জাতের ফসল মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতে কৃষি বিভাগের কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও তারা জানান।
যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় আয়োজিত এ মেলায় কৃষির বিভিন্ন খাতভিত্তিক প্রায় ১৫টি স্টল অংশগ্রহণ করে। মেলায় পারিবারিক পুষ্টি বাগান, ভার্মি কম্পোস্ট উৎপাদন পদ্ধতি, আধুনিক কৃষি যন্ত্রপাতি, ধানের উন্নত ও আধুনিক জাত, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তিসহ কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম প্রদর্শন করা হয়। সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কৃষি প্রযুক্তি ও সেবা সাধারণ মানুষের সামনে তুলে ধরে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে ওয়াহিদ, সহকারী কমিশনার (ভূমি) নেয়াজ মাখদুম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা দীপক কুমার শাহ, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানি গুলশান, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহিরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষি উদ্যোক্তা, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় কৃষকরা।
উদ্বোধন শেষে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রদর্শিত কৃষি প্রযুক্তি সম্পর্কে খোঁজখবর নেন। এসময় তিনি শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করেন এবং বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান।
তিন দিনব্যাপী এ মেলায় প্রতিদিন স্থানীয় কৃষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি থাকবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা