• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
Headline
ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব কুষ্টিয়ার মিরপুরে দলিল লেখক সমিতির সিন্ডিকেট: মাসে ২ কোটি টাকা লুটপাটের মহাপরিকল্পনা ফাঁস! জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত সাবেক মেজর ৪৫ বছর পর গ্রেপ্তার হাসিনাকে দেশে এনে আদালতের দণ্ডাদেশ কার্যকর করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার: সংসদে প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে ১০ হাজার পুলিশ নিয়োগ হবে: প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসুন, সরকারকে নাসীরুদ্দীন পাটওয়ারী জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের দুঃখ প্রকাশ ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী-হাসনাত আব্দুল্লাহ

৫ বছরেও পাননি অবসরভাতা, স্ত্রীকে চিকিৎসা করাতে গিয়ে শিক্ষকের মৃত্যু

Reporter Name / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

(আজকের দিনকাল) : ময়মনসিংহের একটি ক্লিনিকে অসুস্থ স্ত্রীকে চিকিৎসা করাতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন গৌরীপুর উপজেলার শালীহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু সাঈদ।

সোমবার (১৮ মে) ক্লিনিকেই তিনি স্ট্রোক করে অচেতন হয়ে পড়েন। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

অভিযোগ রয়েছে, ২০২১ সালের ১৪ ডিসেম্বর অবসর গ্রহণ করলেও গত পাঁচ বছরেও তিনি অবসরভাতা পাননি। আবেদন-নিবেদন করেও বারবার দপ্তর থেকে দপ্তরে ঘুরে অবসরভাতা উত্তোলন করতে পারেননি তিনি।

স্থানীয় শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, নির্ধারিত সময়ে অবসরভাতা না পাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। দীর্ঘদিন ধরে দাপ্তরিক জটিলতায় ঘুরপাকে তিনি হতাশ হয়ে পড়েন বলে দাবি তাদের।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবন চন্দ্র ধর বলেন, স্যার এর আগেও দুইবার স্ট্রোক করেছিলেন। তার স্ত্রীও অসুস্থ ছিলেন। অবসরভাতার জন্য দৌড়ঝাঁপ করলেও তা উত্তোলন করতে পারেননি। এ নিয়ে তিনি প্রচণ্ড মানসিক চাপে ছিলেন।

বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাহবুব হোসেন বলেন, একজন মানুষ গড়ার কারিগর অবসরের পর অবসরভাতার জন্য কেন এমন হয়রানির শিকার হবেন, তা মেনে নেওয়া যায় না। স্যারের মৃত্যুর পেছনে এটিও একটি কারণ।

মঙ্গলবার (১৯ মে) দুপুর ২টা ৩০ মিনিটে শালীহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা