• শনিবার, ৩০ মে ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
Headline
কুষ্টিয়ার ​মিরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  অসহায় মানুষের পাশে দাঁড়ান: দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ফখরুলের বিপুল নেতাকর্মী নিয়ে শহীদ জিয়ার মাজারে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান: স্মরণে শ্রদ্ধায় ও ইতিহাসে অসময়ে জিয়াউর রহমানকে হত্যা না করলে বাংলাদেশ সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতো-স্পিকার হাফিজ উদ্দিন ইরান যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে হরমুজ প্রণালী, মাইন আতংকে যুক্তরাষ্ট্র! বাবার জানাজায় অংশ নিতে ৭ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন সাবেক এমপি সুজন জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বঞ্চিত ও অভাবগ্রস্তদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বাবার জানাজায় অংশ নিতে ৭ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন সাবেক এমপি সুজন

Reporter Name / ০ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

(আজকের দিনকাল) :বাবার জানাজায় অংশ নিতে দিনাজপুর কারাগার থেকে সাত ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মাজহারুল ইসলাম সুজন।

শনিবার (৩০ মে) সকালে তিনি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে বালিয়াডাঙ্গী উপজেলার উদ্দেশে রওনা দেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকাল ৩টায় বালিয়াডাঙ্গী উপজেলার শহীদ আকবর আলী বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এর আগে ঠাকুরগাঁও-২ আসনের টানা সাতবারের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেন।

দীর্ঘ রাজনৈতিক ও সংসদীয় জীবনে দবিরুল ইসলাম পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়; গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়; সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর দবিরুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। ওই বছরের ৩ অক্টোবর তাকে গ্রেফতার করে পুলিশ। দীর্ঘদিন কারাবন্দি থাকার পর চলতি বছরে তিনি আদালত থেকে জামিনে মুক্তি পান। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা